আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে রেশন তোলার নিয়মে বড়সড় বদল এসেছে। নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন মিলবে না। মূলত দুর্নীতি রুখতে এই পদক্ষেপ।
2
9
রাজ্যের রেশন ব্যবস্থাকে আর উন্নত করতে বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে বায়োমেট্রিক ছাড়া তোলা যায় না রেশন। এবার পরিবারভিত্তিক রেশন ব্যবস্থায় আসছে আরও বড় বদল।
3
9
রাজ্যের নতুন নির্দেশ অনুসারে, একই যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা আলাদা জায়গা বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দ খাদ্যদ্রব্য তুলতে পারবেন না।
4
9
এর আগে রাজ্যে ডিজিটাল ব্যবস্থা কার্যকর করার পর থেকে যে কোনও কার্ডধারীর বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ পেতেন।
5
9
সেই ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে। এতদিন যৌথপরিবারের অন্তর্ভুক্ত কার্ডধারীরা কাজের সূত্রে অন্য কোনও জায়গায় থাকলে নিজের ভাগের খাদ্যদ্রব্য আলাদা করে সংগ্রহ করতে পারতেন।
6
9
খাদ্য দপ্তর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে একই পরিবারের সমস্ত সদস্যের শুধুমাত্র একটি জায়গা থেকেই রেশন তুলতে হবে। নইলে তারা রেশন তুলতে পারবেন না।
7
9
দুর্নীতি রুখতে এবং প্রকৃত প্রাপকদের কাছে রেশনের সুবিধা পৌঁছে দিতে একগুচ্ছ নিয়মে বদল এসেছে। কেন্দ্রের পাশাপাশি এবার রাজ্য সরকার রেশন সংক্রান্ত নানা নিয়ম চালু করেছে।
8
9
আগস্ট থেকেই বাংলায় একাধিক রেশন কার্ড বাতিল হতে চলেছে। ইতিমধ্যেই চালু হয়েছে স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন বন্টন। এর পাশাপাশি চালু হতে চলেছে স্মার্ট রেশন কার্ডও।
9
9
স্মার্ট রেশন কার্ড গোটা দেশেই চালু হতে চলেছে শীঘ্রই। শুধুমাত্র যোগ্যরাই এই কার্ড পাবেন। তার জন্য কিছু নিয়ম চালু হতে চলেছে। যদিও সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও পশ্চিমবঙ্গ সরকার জারি করেনি।