রাতে বিছানায় যাওয়ার আগে এ কী করেন রশ্মিকা! বিজয়ের সঙ্গে বিয়ের পর ফাঁস নায়িকার গোপন কাণ্ড
নিজস্ব সংবাদদাতা
৬ অক্টোবর ২০২৬ ১১ : ০৪
শেয়ার করুন
1
8
দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি থেকে বাস্তবের 'পাওয়ার কাপল' বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বর্তমানে তাঁদের আসন্ন ছবি 'রণাবলী'-র মুক্তির প্রচারে ব্যস্ত।
2
8
আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবিটি। এটাই তাঁদের বিয়ের পর প্রথম একসঙ্গে কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের গোপন এবং সুন্দর কিছু দিক শেয়ার করেছেন এই তারকা দম্পতি।
3
8
রশ্মিকা মন্দানা তাঁর স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ব্যক্তিগত জীবনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে তিনি স্পটলাইটের আড়ালে তাঁদের সাধারণ মুহূর্তগুলোর কথা বলেছেন।
4
8
সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁদের প্রতিদিনের একটি রুটিনের বর্ণনা দিয়ে বলেন, “আমি প্রথমে ওকে ঘুমাতে পাঠাতে পছন্দ করি, তারপর নিজে ঘুমাতে যাই।”
5
8
ওই সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে রশ্মিকা জানান, সম্পর্কে ব্যস্ততার মাঝেও ছোট ছোট ভালবাসার প্রকাশ এবং প্রচেষ্টা বজায় রাখা অত্যন্ত জরুরি।
6
8
অনেকেই মনে করেন বিয়ের পর বা দীর্ঘদিন সম্পর্কে থাকার পর একে অপরকে ভালবাসার কথা বলা বা দিনের সাধারণ খোঁজখবর নেওয়ার প্রয়োজন ফুরিয়ে যায়, কিন্তু রশ্মিকার মতে এই ভাবনা ভুল।
7
8
অভিনেত্রী জানান, তিনি বিজয়কে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার 'আই লাভ ইউ' বলেন। শুধু তাই নয়, রশ্মিকা নাকি এটা নিশ্চিত করেন যে বিজয়ও যেন নিজের অনুভূতি প্রকাশ করতে পিছপা না হন।
8
8
সম্প্রতি, বিজয়-রশ্মিকার এই মিষ্টি সাক্ষাৎকারের ঝলক ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই জুটির সম্পর্কের সমীকরণ এখন নেটপাড়ার চর্চায়।