অনুদান চুরি ও দুর্নীতির অভিযোগ উঠতেই অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট এবার নিয়োগ করতে চলেছে সিইও। রাম মন্দিরের প্রথম সিইও নিয়োগের পরীক্ষার জন্য ইতিমধ্যেই বাছাই করা হয়েছে ১৮ জনকে।
2
8
রাম মন্দিরের সিইও পদের জন্য মোট ৫৩০০ জন আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে থেকে ১৮ জনকে বাছাই করা হয়েছে।
3
8
রাম মন্দিরের সিইও পদে নিয়োগের জন্য ফাইনাল ইন্টারভিউ হবে অযোধ্যায়। আগামী ১১ ও ১২ আগস্ট মুখোমুখি ফাইনাল ইন্টারভিউয়ের পরেই মন্দিরের প্রথম সিইও-র নাম ঘোষণা করা হবে।
4
8
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাম মন্দিরের সিইও নিয়োগের জন্য কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিন প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী, শিরডি সাঁইবাবা ট্রাস্টের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান সুরেশ হাওয়ারে।
5
8
অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের মধ্যেই মুখোমুখি ইন্টারভিউ নেওয়া হবে। কমিটি প্রথম তিনজনের নাম বাছাই করবে। আগামী ২ সেপ্টেম্বর রাম মন্দিরের প্রথম সিইও-র নাম ঘোষণা করা হবে।
6
8
রাম মন্দিরের সিইও পদে আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। তার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। মন্দিরের সিইও-র কী কী যোগ্যতা প্রয়োজন?
7
8
জানা গিয়েছে, আবেদনকারীদের হিন্দু হতে হবে। পুরোপুরি নিরামিষাশী হতে হবে। মদ্যপান করা যাবে না। আবেদনকারীদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। প্রশাসনিক পদে ২০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
8
8
রাম মন্দিরের প্রথম সিইও-কে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এই তিন বছরের মধ্যে মন্দিরের নিত্যদিনের দেখাশোনা, দানপত্রের দেখাশোনা, পুণ্যার্থীদের পরিষেবার দিকটিও দেখতে হবে।