গুমোট গরম থেকে স্বস্তি। শুক্রবার রাতের ঝড়বৃষ্টিতে স্বস্তিতে আমজনতা। পারদ নেমেছে অনেকটাই। ঝড়ের দাপট ছিল অনেকটাই বেশি। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। আকাশে বারবার দেখা দিয়েছে বিদ্যুৎঝলক।
2
7
হাওয়া অফিস অবশ্য আগেই জানিয়েছিল, শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে। আর সেটাই সত্যি হয়েছে। শনিবারও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
3
7
কলকাতার পাশাপাশি শনিবার জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি হওয়ারও রয়েছে সম্ভাবনা। হুগলি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক জায়গায় হতে পারে শিলাবৃষ্টি।
4
7
রবিবার থেকে অবশ্য ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমে যেতে পারে। আর আগামী সপ্তাহের মঙ্গলবারের পরে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই।
5
7
শনিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত থাকবে। তারপর বদলাতে পারে পরিবেশ।
6
7
হাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর। সেই কারণেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া স্থায়ী হবে।
7
7
ঝড়ের কারণে উত্তাল রয়েছে সমুদ্র। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।