শিয়ালদহ ডিভিশনের নৈহাটি জংশনে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালুর জন্য শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চার ঘণ্টার নন-ইন্টারলকিং কাজ হবে। এর জেরে একাধিক ট্রেনের চলাচলে প্রভাব পড়বে।
2
7
রেলের তরফে জানানো হয়েছে, ১৮ জুলাই (শনিবার) রাত ১২টা থেকে ১৯ জুলাই (রবিবার) ভোর ৪টে পর্যন্ত মোট চার ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে। এই সময়ে নতুন লজিক সার্কিট বসানোর কাজ করবে রেল।
3
7
১৮ জুলাই অর্থাৎ শনিবার বাতিল থাকবে ৬৩১১১ আপ (শিয়ালদহ–রানাঘাট) এবং ৩১৪৪৭ আপ এবং ৩১৪৫০ ডাউন (নৈহাটি–শিয়ালদহ)।
4
7
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বেশ কয়েকটি ট্রেনের। ৬৩১০৬ ডাউন (লালগোলা–শিয়ালদহ) রানাঘাট পর্যন্ত চলবে। ৩১১৯২ ডাউন (নৈহাটি–কল্যাণী সীমান্ত) কল্যাণী পর্যন্ত চলবে। ৩১১৯১ আপ (কল্যাণী সীমান্ত–নৈহাটি) ১৯ জুলাই কল্যাণী থেকেই যাত্রা শুরু করবে।
5
7
শনিবার নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যে রয়েছে ১৩১০৬ বালিয়া–শিয়ালদহ: ১৮০ মিনিট দেরিতে। ১৩১৬০ যোগবাণী–কলকাতা: ১৫০ মিনিট দেরিতে। ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ: ১০০ মিনিট দেরিতে এবং ৫৩১৭২ লালগোলা–শিয়ালদহ: ৭৫ মিনিট দেরিতে।
6
7
রবিরার ব্যান্ডেল জংশন পর্যন্ত চালানো হবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ১৫০৫০ গোরখপুর–কলকাতা, ১৩১৯০ বালুরঘাট–শিয়ালদহ এবং ১৩১৫৪ মালদহ–শিয়ালদহ।
7
7
নৈহাটি জংশনের বর্তমান ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে নতুন লজিক সার্কিট স্থাপন করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও দক্ষ হবে।