বিমানবন্দর, বিমান টেকঅফ করছে, নামছে। ঠিক তার সামনে দিয়ে আবার হুশ করে বেরিয়ে যেতে পারে আস্ত একটা ট্রেন। ব্যাপারটা শুনতেই অবিশ্বাস্য লাগলে দেখতে কতটা লাগতে পারে?
2
8
তবে এমন বিমানবন্দর রয়েছে বিশ্বে। যেখানে এয়ারপোর্টের মাঝ বরাবর চলে গিয়েছে রেল লাইন।
3
8
কোথায় রয়েছে এই আশ্চর্য বিমানবন্দর? তথ্য, এই বিমানবন্দরটি নিউজিল্যান্ডের গিসবোর্ন শহরে অবস্থিত, যা গিসবোর্ন বিমানবন্দর নামে পরিচিত।
4
8
ওই বিমানবন্দরের মাঝ বরাবর চলে গিয়েছে রেললাইন। শুধু তাই নয়, অনেক সময় এমনও হয়, বিমানটিকে ওড়ার বা অবতরণের জন্য ট্রেনটি অতিক্রম করার জন্য অপেক্ষা করতে হয়।
5
8
তথ্য, বিমানবন্দরটি প্রায় ১৬০ হেক্টর জুড়ে বিস্তৃত। এই বিমানবন্দরের প্রধান রানওয়ে ১,৩১০ মিটার লম্বা যা পামারস্টন নর্থ-গিসবোর্ন রেললাইনের মধ্য দিয়ে গেছে।
6
8
রেললাইনটি মূলত রানওয়েটিকে দু’ ভাগে বিভক্ত করে দিয়েছে। বিমানবন্দর এবং রেললাইন উভয়ই সকাল ৬:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত একটানা চালু থাকে। এর পরে নিরাপত্তার কারণে রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়।
7
8
ট্রেন এবং বিমানের নিরাপদ পরিচালনার জন্য, বিমানবন্দর কর্মীদের ফ্লাইট এবং ট্রেনের সময়সূচী এমনভাবে ঠিক করা থাকে, যাতে দুই পক্ষের মধ্যে কোনও সমস্যা তৈরি না হয়।
8
8
বিমান অবতরণ বা উড্ডয়নের সময় হয়, তখন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) রেলওয়ে সিগন্যাল নিয়ন্ত্রণ করে এবং ট্রেনটিকে থামার জন্য একটি সংকেত দেয়। একইভাবে, যখন একটি ট্রেনকে রানওয়ে অতিক্রম করতে হয়, তখন তাকে ATC-এর অনুমতি নিতে হয়।