২০২৬ সালের একদম শেষভাগে রাহু তার স্থান বদল করতে চলেছে। ছায়াগ্রহের এই মহাগোচরে মালামাল হবে কিছু রাশির জাতকেরা। ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে কুম্ভ থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে রাহু, তাতে কারা লাভবান হবেন জেনে নিন। ছবি: সংগৃহীত
2
7
সিংহ: রাহু রাশি পরিবর্তন করতেই লাভবান হবেন সিংহ রাশির জাতকেরা। জীবনে ইতিবাচক বদল আসবে। এই সময় অতীতে আটকে থাকা কাজ পুনরায় শুরু হতে পারে। বা একদম নতুন কোনও প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। ছবি; সংগৃহীত
3
7
চাকরি করুন বা ব্যবসা, সবেতেই এই সময় লাভবান হবেন। সম্পর্কে কোনও জটিলতা চলে থাকলে সেটা শেষ হবে। মানসিক শান্তি ফিরে পাবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। ছবি: সংগৃহীত
4
7
তুলা: ভাগ্য এই সময় সহায় থাকবে আপনার। যে কাজে হাত দেবেন, তাতেই সফল হবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। তবে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ছবি: সংগৃহীত
5
7
বিদেশ যাত্রার যোগ রয়েছে। যাঁরা বিদেশে পড়াশোনা করতে যেতে চান, তাঁদের সেই ইচ্ছে পূরণ হতে পারে। কেরিয়ারে উন্নতি করার নতুন দিশা খুঁজে পাবেন। ছবি: সংগৃহীত
6
7
বৃশ্চিক: আর্থিক বিষয়ে লাভবান হবেন। হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। কোনও বড় ডিল ক্র্যাক করতে পারেন। ছবি: সংগৃহীত
7
7
এই সময় বিনিয়োগ করলে ভাল লাভ করবেন। আর্থিক অবস্থা আগের তুলনায় শক্তিশালী হবে। কিন্তু একই সঙ্গে খরচ বাড়তে পারে, তাই সতর্ক থাকুন। ছবি: সংগৃহীত