৩ রাশির উপর অশেষ কৃপা বর্ষণ করবে রাহু-কেতু! ছায়াগ্রহের আশীর্বাদে অক্টোবরে মালামাল হবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
৫ অক্টোবর ২০২৬ ১৬ : ৫২
শেয়ার করুন
1
7
৩ অক্টোবরের রাহুর নক্ষত্র-পাদ পরিবর্তন করছে। একই সঙ্গে কেতুর গোচরের ফলে দারুণ লাভবান হবেন ৩ রাশির জাতকেরা। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
7
মেষ: রাহুর প্রভাবে মেষ রাশির জাতকদের আয় ও আর্থিক লাভের সুযোগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন কোনও প্রজেক্ট হাতে আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ খুলবে। ছবি- সংগৃহীত
3
7
ব্যবসায়ীদের নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগও তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সিনিয়রদের নজরে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।ছবি- সংগৃহীত
4
7
কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য এই গোচর প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সুবিধা এনে দিতে পারে। কর্মক্ষেত্রে বিরোধ বা প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করার ক্ষমতা বাড়বে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে নতুন সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
5
7
ব্যবসায় পুরনো সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। ঋণ বা আর্থিক দায় মেটানোর ক্ষেত্রেও অগ্রগতি হতে পারে। তবে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে পরিকল্পনা করে এগোনোই ভাল।ছবি- সংগৃহীত
6
7
ধনু: ধনু রাশির জাতকদের ক্ষেত্রে রাহুর প্রভাব সাহস, আত্মবিশ্বাস ও যোগাযোগের ক্ষমতা বাড়াতে পারে। নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে আত্মবিশ্বাস পাবেন। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
7
7
চাকরিতে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসতে পারে। লেখালেখি, মিডিয়া, মার্কেটিং, প্রযুক্তি বা যোগাযোগের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা এই সময় বিশেষভাবে উপকৃত হতে পারেন। স্বল্প দূরত্বের ভ্রমণ থেকেও কাজের সুযোগ আসতে পারে।ছবি- সংগৃহীত