রাহু গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ বলা হয়। এর চালে সামান্য বদলও বিস্তর ফারাক ফেলে সমস্ত রাশিদের জীবনে। বর্তমানে এই গ্রহ কুম্ভ রাশিতে রয়েছে। ২০২৬ সালের ৫ ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করবে ছায়া গ্রহ। এতে কারা লাভবান হবেন, কাদের ক্ষতি জেনে নিন। ছবি- সংগৃহীত
2
13
মেষ: কেরিয়ারে হঠাৎ কোনও বড় বদল আসতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। কিন্তু তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: মানসিক চাপ বাড়বে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা এই সময় লাভবান হবেন। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: কেরিয়ার নিয়ে একের পর এক ঝামেলায় পড়বেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। যাঁদের বিয়ের কথাবার্তা চলছে, সেটা পাকা হতে পারে। ছবি- সংগৃহীত
5
13
কর্কট: এই সময় হঠাৎ প্রবল ধনলাভ হবে। কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। সম্পর্ক নিয়ে ভুগতে হবে। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: কোনও বিষয়ে সামান্য অমনোযোগী হলেই বিপদ ঘটবে। কাজের চাপ বাড়বে। স্বাস্থ্যকে অবহেলা করলে বড় খেসারত দিতে হবে। ছবি- সংগৃহীত
7
13
কন্যা: এই সময় জীবনে একাধিক ইতিবাচক বদল আনবে। আয় বৃদ্ধি হবে। পরিশ্রমের ফল পাবেন। ছবি- সংগৃহীত
8
13
তুলা: কোনও সুখবর পেতে পারেন। যে লক্ষ্য হাসিল করতে চাইছেন সেটায় সফল হবেন। পরিবারে সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এই সময়। নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। ছবি- সংগৃহীত
10
13
ধনু: বিপুল আয় করার সময় এটি। কিন্তু আয়ের সঙ্গে পাল্লা দিয়ে খরচও বাড়বে। বাড়ি কেনার পরিকল্পনা থাকলে সফল হবেন। ছবি- সংগৃহীত
11
13
মকর: এই সময়টা আপনার দাপট বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। প্রমোশন হতে পারে। কেরিয়ার উন্নতির শিখরে পৌঁছবে। ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: মানসিক চাপ বাড়বে। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেটা এই সময় ফেরত পাবেন। ছবি- সংগৃহীত
13
13
মীন: কাজের জায়গায় যাতে হাত দেবেন তাতে সফল হবেন। পরিশ্রমের ফল ভোগ করবেন। নতুন, প্রভাবশালী লোকের সঙ্গে আলাপ হবে। ছবি- সংগৃহীত