পুষ্করের এক মহিলার ছবি ফের একবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি একেবারে সোজা। কিন্তু তা দেখেই সকলের চক্ষু চড়কগাছ।
2
8
ছবিটিতে দেখা যাচ্ছে পাপ্পু দেবী নামে এক মহিলার চোখের মনি একেবার বাঘের মতো। এই ছবি তাকে এনে দিয়েছে সংবাদ শিরোনামে।
3
8
জানা গিয়েছে এই ছবিটি নাকি ২০ বছর আগে তোলা হয়েছিল। রাজস্থানের পুষ্কর মেলা থেকে এই ছবিটি তোলা হয়েছিল।
4
8
যেভাবে মহাকুম্ভের মোনালিসার ছবি ভাইরাল হয়েছে ঠিক তেমনভাবেই এই ছবিও ভাইরাল। বাঘ চোখের এই মহিলার ছবি দেখামাত্র সেটি তুলে নেন ফটোগ্রাফার।
5
8
এই মহিলার ছবি এবার সমগ্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজস্থানের পুষ্কর জেলার বাসিন্দা পাপ্পু দেবী নিজেও হয়তো জানেন না যে তাকে নিয়ে এতটা মাতামাতি চলছে।
6
8
পাপ্পু দেবীর একটি ছোটো দোকান রয়েছে। সেখানে তিনি নিজের হাতে তৈরি করা ব্যাগ বিক্রি করেন। পাশাপাশি তিনি বিভিন্ন মেলার ছবি বিক্রি করেন।
7
8
ভবঘুরে প্রজাতির মহিলা তিনি। এই দোকান থেকেই তার রোজগার হয়। তার দুই মেয়ে রয়েছে। তারাও তার মতোই অনেকটা ঘোলাটে চোখের অধিকারী।
8
8
নিতান্ত সাধারণ ঘরের মহিলা এই পাপ্পু দেবী। তবে তার বাঘ চোখের ছবি সকলকেই অবাক করে দিয়েছে। ঠিক যেমন মোনালিসা হয়েছিল মহাকুম্ভের সময়।