ভ্যালেন্টাইন্স উইক মানেই শুধু গোলাপ আর চকোলেট নয়। প্রেমের সাহসী স্বীকারোক্তির দিন -প্রপোজ ডে, যা বিশ্বজুড়ে পালিত হয় ৮ ফেব্রুয়ারি। এই দিনেই বুক ভরে কথা বলার সাহস জোগাড় করেন প্রেমিক-প্রেমিকারা, হৃদয়ের দরজা খুলে দেন, আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছুড়ে দেয়, “আমাকে কি সারা জীবন তোমার পাশে থাকতে দেবে?”
2
8
আর প্রেমের এমন স্বপ্নিল প্রস্তাবের অনুপ্রেরণা যদি কোথাও থেকে পাওয়া যায়, তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম নাম হল বলিউড। রাজকীয় আয়োজন থেকে নীরব ত্যাগ -হিন্দি সিনেমা প্রস্তাবনার শিল্পকে এমনভাবে অমর করে রেখেছে, যা প্রজন্মের পর প্রজন্মকে আজও প্রেমে বিশ্বাস করতে শেখায়। ফিরে তাকানো যাক বড়পর্দার সেই সব আইকনিক প্রপোজাল মুহূর্তে, যেগুলো আজও রোম্যান্সের সংজ্ঞা বদলে দেয়।
3
8
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)
রাজ-সিমরনের প্রেমের গল্প বলিউডের লোককথায় পরিণত হয়েছে। আর তাদের প্রেম প্রস্তাবের মুহূর্ত? এক কথায় ইতিহাস! সিমরনের বাবার সামনে সম্মান আর আত্মবিশ্বাস নিয়ে রাজের আবেদন নতুন করে প্রেম নিবেদনের অর্থ শিখিয়ে দিয়েছিল। এখানে প্রস্তাবটা শুধু মেয়েটিকে নয়, পুরো পরিবারকেই। ঐতিহ্য, ভালবাসা আর সাহস...এই তিনে মেশানো এক অনন্য প্রেমঘোষণা।
4
8
কল হো না হো (২০০৩)
নয়নার প্রতি আমনের ভালবাসা সবচেয়ে মিষ্টি অথচ সবচেয়ে বেদনাদায়ক। কোনও সরাসরি প্রপোজাল নয়, তবু রোহিতের হাতে নয়নার সুখ তুলে দেওয়ার সিদ্ধান্ত বলিউডের অন্যতম হৃদয়বিদারক মুহূর্ত। এই সাইলেন্ট প্রপোজাল বলে দেয় -কখনও কখনও ভালবাসা মানে তাকে ছেড়েও দেওয়া।
5
8
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)
বানি আর নয়নার প্রস্তাবনা ঝলমলে নয়, কিন্তু গভীর। স্বপ্নের পেছনে দৌড়াতে দৌড়াতে বানি বুঝে ফেলে, তার আসল ঠিকানা নয়না। আলো ঝলমলে রাতের নিচে সেই স্বীকারোক্তি দুর্বলতা আর সত্যির ককটেল। যারা বিশ্বাস করেন ভালবাসা মানে আশ্রয়, এই প্রপোজাল তাঁদের জন্য।
6
8
জব উই মেট (২০০৭)
আদিত্য-গীতের প্রেম যেমন অদ্ভুত, তেমনই প্রাণবন্ত আর হৃদয়ছোঁয়া। এখানে কোনও সেই চিরচেনা প্রপোজাল নেই। বরং ধীরে ধীরে বোঝা যায়. ওরা একে অপরের অসম্পূর্ণতাই পূর্ণতা। গীতের এই উপলব্ধির মুহূর্তটাই আসলে সবচেয়ে শক্তিশালী প্রেমঘোষণা -শব্দহীন অথচ আবেগে ভরপুর।
7
8
কবীর সিং (২০১৯)
বিতর্কিত হলেও অস্বীকার করা যায় না, কবীরের প্রস্তাব ছিল তীব্র আর অগ্নিগর্ভ। প্রীতির প্রতি তার প্রেমের দাবি দর্শকদের বিভক্তও করেছিল, প্রচুর তর্কের জন্ম দিয়েছিল। কিন্তু মানতেই হবে সেই দৃশ্য আলোচনার কেন্দ্রে থেকেছে। ভাল বা খারাপ, এড়িয়ে যাওয়া যায়নি।