বাবার সম্পত্তি নিয়ে ভাই-বোনে অশান্তি? উইল না থাকলে কী করবেন? জেনে নিন উইল ও আইনের ৩ গুরুত্বপূর্ণ নিয়ম
- 1
- 15
বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে বিবাদ—ভারতের বহু পরিবারেই এমন ঘটনা দেখা যায়। অনেক পরিবারে এখনও একটি প্রচলিত ধারণা রয়েছে, বাবা মারা গেলে তাঁর সম্পত্তিতে সবচেয়ে বেশি অধিকার থাকে বড় ছেলের। কেউ কেউ মনে করেন, বড় ছেলে বলেই পরিবারের সম্পত্তির স্বাভাবিক উত্তরাধিকারী তিনি।
- 2
- 15
কিন্তু ভারতীয় আইনে এমন কোনও সাধারণ নিয়ম নেই যে, শুধু বড় সন্তান হওয়ার কারণে বাবার পুরো সম্পত্তির উপর তাঁর বিশেষ বা একচ্ছত্র অধিকার তৈরি হবে।
- 3
- 15
বাবার সম্পত্তি কে পাবেন, কতটা পাবেন এবং কে আদৌ দাবি করতে পারবেন, তা নির্ভর করে সম্পত্তিটি কী ধরনের, বাবা জীবিত অবস্থায় কোনও বৈধ উইল করে গিয়েছেন কি না এবং সংশ্লিষ্ট উত্তরাধিকার আইন কী বলছে তার উপর।
- 4
- 15
পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ এড়াতে এই তিনটি বিষয় জানা অত্যন্ত জরুরি। প্রথমত আপনার বাবার নিজের উপার্জনে কেনা, নাকি পূর্বপুরুষের?
- 5
- 15
যদি কোনও বাবা নিজের উপার্জনের টাকা দিয়ে বাড়ি, জমি বা অন্য সম্পত্তি কিনে থাকেন, তাহলে সেটি সাধারণভাবে তাঁর self-acquired property বা স্ব-অর্জিত সম্পত্তি। এই ধরনের সম্পত্তি নিয়ে তিনি আইন মেনে সম্পত্তি হস্তান্তর করতে পারেন এবং বৈধ উইলের মাধ্যমে মৃত্যুর পর সম্পত্তি কাকে দিতে চান, তা নির্ধারণ করতে পারেন। অর্থাৎ শুধু বড় ছেলে হওয়ার কারণে অন্য সন্তানদের আগে থেকেই ওই সম্পত্তির উপর নির্দিষ্ট অংশের দাবি তৈরি হয় না।
- 6
- 15
যদি কোনও বাবা নিজের উপার্জনের টাকা দিয়ে বাড়ি, জমি বা অন্য সম্পত্তি কিনে থাকেন, তাহলে সেটি সাধারণভাবে তাঁর self-acquired property বা স্ব-অর্জিত সম্পত্তি। এই ধরনের সম্পত্তি নিয়ে তিনি আইন মেনে সম্পত্তি হস্তান্তর করতে পারেন এবং বৈধ উইলের মাধ্যমে মৃত্যুর পর সম্পত্তি কাকে দিতে চান, তা নির্ধারণ করতে পারেন। অর্থাৎ শুধু বড় ছেলে হওয়ার কারণে অন্য সন্তানদের আগে থেকেই ওই সম্পত্তির উপর নির্দিষ্ট অংশের দাবি তৈরি হয় না।
- 7
- 15
অন্যদিকে, ancestral property বা পূর্বপুরুষের সম্পত্তির ক্ষেত্রে নিয়ম আলাদা হতে পারে। হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে ২০০৫ সালের সংশোধনের পর কন্যারাও পৈতৃক/যৌথ পারিবারিক সম্পত্তিতে ছেলেদের মতোই coparcenary অধিকার পেয়েছেন। অর্থাৎ শুধু ছেলে বলে বেশি এবং মেয়ে বলে কম—এমন বৈষম্য আইন স্বীকার করে না।
- 8
- 15
অনেক পরিবারে সম্পত্তি নিয়ে ঝামেলার মূল কারণ হয় উইল। বাবা যদি নিজের স্ব-অর্জিত সম্পত্তি সম্পর্কে একটি বৈধ উইল করে যান, তাহলে সেই উইলে তাঁর ইচ্ছার গুরুত্ব রয়েছে। তিনি আইন অনুযায়ী যে সম্পত্তি যাকে দিতে চান সেই পাবেন৷ অর্থাৎ, বাবা নিজের উপার্জনে তৈরি সম্পত্তি একজন সন্তানকে বা একাধিক উত্তরাধিকারীকে নির্দিষ্ট অনুপাতে দিয়ে যেতে চাইলে, বৈধ উইলের মাধ্যমে সেই ইচ্ছা প্রকাশ করতে পারেন।
- 9
- 15
তবে উইল নিয়ে বিরোধ তৈরি হলে তার বৈধতা, সম্পত্তির প্রকৃতি এবং সংশ্লিষ্ট আইনি পরিস্থিতি খতিয়ে দেখা জরুরি। শুধু ‘বাবা আমাকে দিয়ে গিয়েছেন’ বললেই বিষয়টি চূড়ান্ত হয়ে যায় না; প্রয়োজনে আদালতে উইলের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
- 10
- 15
বাবা মারা গেলেন, কিন্তু কোনও বৈধ উইল করে গেলেন না—এমন পরিস্থিতিতে শুধু বড় ছেলে বলে একজন সন্তান পুরো সম্পত্তির মালিক হয়ে যাবেন, এমন নিয়ম নেই। হিন্দু আইনে মেয়েরাও গুরুত্বপূর্ণ Class I heir এবং ২০০৫ সালের সংশোধনের পর পৈতৃক coparcenary সম্পত্তিতে তাঁদের অধিকার আরও স্পষ্টভাবে সমান করা হয়েছে।
- 11
- 15
অনেক সময় পরিবারের সদস্যরা বলেন, ‘বড় ছেলে তো বাবার সব দেখাশোনা করেছে, তাই সম্পত্তিও ও-ই পাবে।’ কিন্তু শুধুমাত্র এই যুক্তিতে আইনি উত্তরাধিকার নির্ধারিত হয় না। একইভাবে, কোনও সন্তান বাবা-মায়ের সঙ্গে থাকেননি বলেই তাঁর আইনি উত্তরাধিকার স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়—এমন সাধারণ নিয়মও নেই।
- 12
- 15
হিন্দু উত্তরাধিকার আইনের ক্ষেত্রে, মেয়েরাও ছেলেদের মতোই সমান অধিকারী সম্পত্তির৷ ‘বিয়ে হয়ে গিয়েছে’, ‘মেয়ে তো অন্য বাড়ির’—এই ধরনের সামাজিক যুক্তি দেখিয়ে মেয়ের আইনি অধিকার কেড়ে নেওয়া যায় না। তবে কোন সম্পত্তি ancestral, কোনটি self-acquired এবং নির্দিষ্ট পারিবারিক পরিস্থিতিতে কার কতটা অংশ—এসব নির্ধারণের জন্য সম্পত্তির নথি ও পারিবারিক উত্তরাধিকার পরিস্থিতি দেখা প্রয়োজন।
- 13
- 15
সম্পত্তি নিয়ে ঝামেলা হলে কী করবেন? বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে বিরোধ তৈরি হলে আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নিয়ে প্রথমে সম্পত্তির নথি খতিয়ে দেখা উচিত। যেমন, সম্পত্তিটি কার নামে ছিল? সেটি কীভাবে অর্জিত হয়েছিল? সেটি ancestral না self-acquired? কোনও বৈধ উইল রয়েছে কি না? অন্য কোনও গিফট ডিড, সেটলমেন্ট ডিড, মৃত ব্যক্তির জীবিত আইনগত উত্তরাধিকারী কারা? এই নথিগুলি দেখার পরই প্রকৃত আইনি অবস্থান বোঝা সম্ভব।
- 14
- 15
বাবার নিজের উপার্জনে কেনা সম্পত্তি হলে তাঁর বৈধ উইলের গুরুত্ব রয়েছে। আবার উইল না থাকলে প্রযোজ্য উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগ হবে। আর ancestral বা coparcenary property হলে উত্তরাধিকারীদের অধিকার নির্ধারণের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে।
- 15
- 15















