ভারতীয় রান্নাঘরে ঘি অত্যন্ত পরিচিত একটি উপাদান। ডাল, খিচুড়ি থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি কিংবা বিভিন্ন মিষ্টি ইত্যাদি নানা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে ঘি ব্যবহার করা হয়।
2
8
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, ইংরেজিতে ঘিকে কী বলা হয়? অনেকেই মনে করেন, ঘি-র ইংরেজি নাম বাটার বা ক্লারিফায়েড বাটার। তবে এই দু’টির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।
3
8
ইংরেজিতে ঘি-কে সাধারণত ‘ঘি’ই বলা হয়। পাশাপাশি একে ‘ক্লারিফায়েড বাটার’ বা পরিশোধিত মাখনও বলা হয়ে থাকে। তবে ঘি এবং সাধারণ ক্লারিফায়েড বাটার তৈরির পদ্ধতিতে কিছু পার্থক্য রয়েছে।
4
8
মাখন গলিয়ে তার জলীয় অংশ ও দুধের কঠিন উপাদান আলাদা করা হলে ক্লারিফায়েড বাটার তৈরি হয়। অন্যদিকে, ঘি তৈরির সময় মাখন আরও কিছুক্ষণ গরম করা হয়। ফলে এর মধ্যে থাকা দুধের কঠিন অংশ বাদামি হয়ে যায় এবং ঘিতে তৈরি হয় বিশেষ সুগন্ধ ও স্বাদ।
5
8
দুধ থেকে প্রথমে মাখন তৈরি করা হয়। এরপর সেই মাখন ধীরে ধীরে গরম করে তার জলীয় অংশ বাষ্পীভূত করা হয়। দুধের কঠিন অংশ আলাদা হয়ে গেলে অবশিষ্ট সোনালি রঙের তেলজাতীয় পদার্থই ঘি। এই বিশেষ প্রক্রিয়ার কারণেই ঘির স্বাদ ও গন্ধ সাধারণ মাখনের তুলনায় আলাদা।
6
8
ঘি মূলত ফ্যাট বা চর্বিজাতীয় খাবার। এতে স্যাচুরেটেড ফ্যাটের পাশাপাশি কিছু মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে।
7
8
এ ছাড়া এতে অল্প পরিমাণে ভিটামিন এ, ই এবং কে পাওয়া যায়। তবে ঘি উচ্চ ক্যালরিযুক্ত খাবার হওয়ায় পরিমাণ বুঝে খাওয়া জরুরি।
8
8
ঘি-র বিশেষ সুগন্ধ খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। সাধারণ তেলের তুলনায় এর স্বাদ ও গন্ধ আলাদা হওয়ায় ভারতীয় রান্নায় এর ব্যবহার দীর্ঘদিনের।