বিবাহিত মহিলার কাছে ৫০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না থাকলে তা আয়কর হানার সময় বাজেয়াপ্ত করা হবে না। ২০১৬ সালের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল।
2
13
কিন্তু এই নিয়মের অর্থ কি এই যে, ৫০০ গ্রাম পর্যন্ত সোনার উৎস নিয়ে কাউকে কোনও প্রশ্ন করা যাবে না? সম্প্রতি এই বিষয়েই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।
3
13
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট পরিমাণ সোনা বাজেয়াপ্ত না করার নির্দেশের অর্থ এই নয় যে, সেই সোনা কীভাবে এল, তার উৎস সম্পর্কে কোনও ব্যাখ্যা দিতে হবে না।
4
13
২০১৬ সালের ১ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়কর তল্লাশির সময় বিবাহিত মহিলার ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলার ২৫০ গ্রাম এবং পুরুষের ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না বাজেয়াপ্ত করা হবে না।
5
13
১৯৯৪ সালের CBDT নির্দেশিকা নম্বর ১৯১৬-তেও একই ধরনের নির্দেশ রয়েছে। তবে এই নিয়ম মূলত আয়কর তল্লাশির সময় গয়না বাজেয়াপ্ত না করার সুরক্ষা দেয়। সোনা রাখার কোনও সর্বোচ্চ আইনি সীমা নির্ধারণ করে না।
6
13
এই বিতর্কের সূত্রপাত বিহারের ফুলপরী কুমারী বনাম স্টেট অফ বিহার মামলাকে কেন্দ্র করে। তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি রাখার অভিযোগে দুর্নীতি দমন আইনে মামলা হয়েছিল। তদন্তকারীদের অভিযোগ ছিল, তাঁর সম্পত্তির পরিমাণ পরিচিত আয়ের উৎসের তুলনায় বেশি।
7
13
ফুলপরী দাবি করেছিলেন, তাঁর কাছে থাকা সোনার পরিমাণ সরকারি নির্দেশিকায় নির্ধারিত সীমার মধ্যে। ২০২৬ সালের ১৪ মে পাটনা হাইকোর্ট তাঁর যুক্তি মেনে মামলার গ্রহণযোগ্যতার নির্দেশ খারিজ করে দেয়।
8
13
কিন্তু ২ নভেম্বর ২০২৬ সুপ্রিম কোর্টের বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অরুণ পল্লির বেঞ্চ হাইকোর্টের সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। আদালত জানায়, নির্দিষ্ট পরিমাণ সোনা রাখার অনুমতি বা বাজেয়াপ্ত না করার নির্দেশিকা সম্পদের উৎসের ব্যাখ্যা হতে পারে না।
9
13
এরপর বিশেষ আদালতের ২৮ জানুয়ারি ২০২১ সালের নির্দেশ পুনর্বহাল করে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
10
13
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের সঙ্গে সাধারণ পরিবারের সোনা রাখার নিয়মের কোনও পরিবর্তন হয়নি। ৫০০ গ্রামের বেশি সোনা থাকলেই তা বেআইনি হয়ে যায় না। আবার ৫০০ গ্রামের কম সোনা থাকলেও তার উৎস নিয়ে প্রশ্ন উঠলে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হতে পারে। মূল বিষয় হল, সোনা কীভাবে কেনা হয়েছে বা পাওয়া গিয়েছে।
11
13
আইনজীবীদের পরামর্শ, সম্ভব হলে সোনার কেনার বিল, পেমেন্টের প্রমাণ, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির নথি, উইল, উপহার সংক্রান্ত তথ্য এবং বিয়ের পুরনো ছবি সংরক্ষণ করুন। তবে পুরনো বা উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রতিটি গয়নার বিল থাকা বাধ্যতামূলক নয়।
12
13
সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের এই রায় সাধারণ পরিবারের সোনা রাখার অধিকার কেড়ে নেয়নি। বরং স্পষ্ট করেছে, সোনা বাজেয়াপ্ত না করার সুরক্ষা এবং সেই সোনার বৈধ উৎস প্রমাণ করা—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।
13
13
এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। এটি কোনও আইনি বা কর সংক্রান্ত পরামর্শ নয়।