আধার কার্ড বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, বিভিন্ন প্রকল্পের সুবিধা—প্রায় সর্বত্রই আধারের প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়।
2
11
এমনকী এটি ডোমিসাইল বা বসবাসের অধিকার প্রমাণের নথিও নয়। কারণ, আধার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য নয়, ভারতের বাসিন্দাদের পরিচয় যাচাইয়ের জন্য তৈরি করা হয়েছে।
3
11
২০২৫ সালে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কের সময় সুপ্রিম কোর্টও স্পষ্ট করে জানায়, আধার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে না।
4
11
২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর বিচারপতি কে এস পুট্টস্বামী মামলায় আধার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আধার ব্যবস্থাকে বহাল রাখার পাশাপাশি এর ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখাও বেঁধে দেয় আদালত।
5
11
সরকারি ভর্তুকি ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে আধার চাওয়া যেতে পারে। তবে মোবাইলের সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। বেসরকারি সংস্থাও কোনও চুক্তির শর্ত হিসেবে গ্রাহকের কাছে আধার জমা দেওয়ার দাবি করতে পারে না।
6
11
একইভাবে স্কুলে ভর্তি বা পরীক্ষায় বসার জন্য আধার বাধ্যতামূলক করা যাবে না। শিশুদের আধার তৈরির ক্ষেত্রেও অভিভাবকের সম্মতি প্রয়োজন। ১৮ বছর বয়স হওয়ার পর আধার ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগও রয়েছে।
7
11
আদালতের নির্দেশ থাকলেও বাস্তবে অনেক জিম, হোটেল বা বেসরকারি প্রতিষ্ঠানে এখনও আধার কার্ডের ফটোকপি চাওয়া হয়। বহু মানুষও কোনও প্রশ্ন না করেই তা জমা দিয়ে দেন। অথচ অপ্রয়োজনে ব্যক্তিগত তথ্যের কপি বিভিন্ন জায়গায় জমা রাখা ঝুঁকি তৈরি করতে পারে।
8
11
UIDAI-এর ওয়েবসাইট থেকে নিজের বায়োমেট্রিক তথ্য লক করে রাখার সুবিধা রয়েছে। প্রয়োজন হলে আবার আনলক করা যায়।
9
11
দীর্ঘদিন পাথর ভাঙা, আখ কাটা বা কঠোর শারীরিক পরিশ্রমের কারণে অনেকের আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে যায়। ফলে যন্ত্র তাঁদের বায়োমেট্রিক তথ্য শনাক্ত করতে পারে না।
10
11
এর জেরে রেশন বা পেনশন পেতে সমস্যাও হতে পারে। কিন্তু যন্ত্র পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলেই কোনও ব্যক্তির পরিচয় ভুল প্রমাণিত হয় না।
11
11
মনে রাখবেন, আধার ভোটার পরিচয়পত্র নয়, পাসপোর্ট নয়, এমনকী বয়সের নির্ভুল প্রমাণও নয়। তাই আধার কার্ডের ফটোকপি কোথায় জমা দিচ্ছেন এবং কার হাতে আপনার ব্যক্তিগত তথ্য থাকছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।