ভাতৃদ্বিতীয়াতেই ৬ মাসের জন্য বন্ধ হয় দরজা! জানেন ভাইফোঁটার সঙ্গে বাবা কেদারনাথের কী সম্পর্ক?
নিজস্ব সংবাদদাতা
১১ নভেম্বর ২০২৬ ১৮ : ১৭
শেয়ার করুন
1
7
আগামী ৬ মাসের জন্য বন্ধ হল কেদারনাথের দরজা। ভাইফোঁটার দিনই বন্ধ হল এই তীর্থক্ষেত্রের দ্বার। কিন্তু জানেন কি কেন প্রতি বছর ভাইফোঁটার দিনই বন্ধ হয়ে যায় কেদারনাথের দরজা? ছবি- সংগৃহীত
2
7
ভাইফোঁটার দিন নিয়ম নীতি মেনে বাবা কেদারের পুজো করা হয়। তারপর বন্ধ করে দেওয়া হয় দরজা। এরপরের ছয় মাস উখিমঠে পূজিত হন তিনি। কিন্তু ভাইফোঁটার সঙ্গে কী সম্পর্ক কেদারনাথের? কেন এদিনই বন্ধ করে দেওয়া হয় এই মন্দিরের দরজা? ছবি- সংগৃহীত
3
7
ভাইফোঁটার দিন কেদারনাথের দরজা বন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে ধর্মীয় কারণের পাশাপাশি পৌরাণিক গল্পও। কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর নিজেদের করা পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা হিমালয়ে এসেছিলেন শিবের খোঁজে। তাঁদের সঙ্গে ছিলেন দ্রৌপদীও। ছবি- সংগৃহীত
4
7
কেদারনাথে এসে তাঁরা শিবের আরাধনা করেন। তর্পণ করেন পূর্বপুরুষদের জন্য। এরপর তাঁদের আশীর্বাদ পান তাঁরা, এবং স্বর্গ প্রাপ্তি হয়। আর সেই দিনটি ছিল ভাইফোঁটা। ছবি- সংগৃহীত
5
7
এছাড়া, ভাইফোঁটার পর থেকেই হুহু করে ঠান্ডা বাড়তে থাকে পাহাড়ে। কেদারনাথ সমুদ্রতল থেকে প্রায় ৩৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত। মন্দির এবং তার আশেপাশের রাস্তা বরফে ঢেকে যায়। তাই এই সময় তীর্থ যাত্রীরা আসা রিস্কের হয়ে যায়। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দরজা। ছবি- সংগৃহীত
6
7
এই সময় মন্দিরের ভিতর অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। সেই প্রদীপ ৬ মাস ধরে জ্বলতে থাকে। আবার অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খোলা হয়। ছবি- সংগৃহীত
7
7
উখিমঠে শীতের এই ৬ মাস পূজিত হন বাবা কেদারনাথ। এটি তাঁর শীতকালীন আবাস বলে মনে করা হয়। এই সময় যে তীর্থযাত্রীরা আসেন বাবা কেদারের দর্শনে, তাঁরা এখানেই আসেন। পুজো দেন।ছবি- সংগৃহীত