কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩ শতাংশ বাড়ানো হয়েছে ডিএ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার ৬০ থেকে বেড়ে ৬৩ শতাংশ হয়েছে।
2
8
পাশাপাশি কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিআর)-ও ৩ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উৎসবের মরশুমে স্বস্তি পেলেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।
3
8
গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের এই ঘোষণায় উপকৃত হবেন প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী।
4
8
ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১০,০১৬.১০ কোটি টাকা খরচ হবে। কিন্তু এই ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে কর্মীদের মাসিক বেতনে কতটা প্রভাব পড়বে?
5
8
হিসাব বলছে, যাঁদের মূল বেতন ১৮ হাজার টাকা, তাঁদের ক্ষেত্রে আগে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা ছিল ১০,৮০০ টাকা। নতুন ৬৩ শতাংশ হারে তা বেড়ে হবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন তাঁরা।
6
8
অন্যদিকে, যাঁদের মূল বেতন ২৯,২০০ টাকা, তাঁদের ক্ষেত্রে আগে ডিএ ছিল ১৭,৫২০ টাকা। নতুন হারে তা বেড়ে হবে ১৮,৩৯৬ টাকা। অর্থাৎ, মাসে অতিরিক্ত ৮৭৬ টাকা মিলবে।
7
8
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। মূলত মূল্যবৃদ্ধির কারণে কর্মীদের জীবনযাত্রার খরচের উপর যে চাপ তৈরি হয়, তা সামাল দিতেই বছরে দু’বার ডিএ সংশোধন করে কেন্দ্র।
8
8
১ জুলাই থেকে নতুন ডিএ হার কার্যকর হবে। এর ফলে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বর্ধিত মহার্ঘ ভাতার বকেয়াও প্রাপ্য রয়েছে কর্মীদের। তবে সেই বকেয়া কবে এবং কীভাবে দেওয়া হবে, তা সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে।