ডাক্তারের প্রেসক্রিপশন মানেই যেন এক অদ্ভুত গোলকধাঁধা! দোকান থেকে ওষুধ ঠিকমতো হাতে এলেও, তারপর সেই সাংকেতিক চিহ্নগুলোর মানে উদ্ধার করতে গিয়ে কালঘাম ছুটে যায় সিংহভাগ রোগীর।
2
9
কোন ওষুধ দিনে ক’বার, আর কোনটা খাওয়ার আগে বা পরে- এই হিসেব মেলাতে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। তবে আর চিন্তা নেই, প্রেসক্রিপশনের এই ল্যাটিন বা চিকিৎসা পরিভাষার মারপ্যাঁচ এখন এক্কেবারে জলভাত!
3
9
এক নজরে দেখে নেওয়া যাক কোন সংকেতের কী অর্থ, ওষুধ খাওয়ার সময় ও সংখ্যা (OD, BD, TDS, QID)।
4
9
OD, Omni Die, ওষুধটি দিনে একবার খেতে হবে। BD, Bis Die, ওষুধটি দিনে দু’বার সেব্য। TDS, Ter Die Sumendum, ওষুধটি দিনে তিনবার খেতে হবে। QID, Quater in Die, ওষুধটি দিনে চারবার নেওয়ার নির্দেশ।
5
9
খাবার আগে না পরে AC, PC। AC (Ante Cibum), এই সংকেত থাকলে ওষুধটি খালি পেটে অর্থাৎ খাবার খাওয়ার আগে খেতে হবে।
6
9
PC, Post Cibum-এর অর্থ, ওষুধটি ভরা পেটে অর্থাৎ খাবার খাওয়ার পরে খেতে। ODAC, দিনে একবার, তবে তা অবশ্যই খাবার খাওয়ার আগে। BDPC, দিনে দু’বার, এবং তা খাবার খাওয়ার ঠিক পরেই।
7
9
SOS (Si Opus Sit), এটি নিয়মিত খাওয়ার কোনও রুটিন নয়। শরীর খারাপ বাড়লে বা একান্ত প্রয়োজন পড়লেই কেবল এই ওষুধটি খাওয়ার নির্দেশ থাকে।
8
9
প্রেসক্রিপশনে অনেক সময় এমন সংখ্যা বা যোগ চিহ্নের মতো দেওয়া থাকে। এর সহজ অর্থ হলো- সকাল + দুপুর + রাত। যেমন, ১+০+১ লেখার মানে দাঁড়ায়, সকালে একটি ট্যাবলেট, দুপুরে কোনও ওষুধ নেই এবং রাতে ফের একটি ট্যাবলেট খেতে হবে।
9
9
লেখার হাত বা হাতের লেখা অস্পষ্ট হলে কোনওমতেই নিজের বুদ্ধিতে আন্দাজ করে ওষুধ খাবেন না। ওষুধের নিয়ম নিয়ে সামান্যতম সন্দেহ থাকলেও সরাসরি চিকিৎসক কিংবা ফার্মাসিস্টের কাছ থেকে তা ভালোভাবে বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ প্রেসক্রিপশনের ধরন বা স্থানভেদে অনেক সময় এই সংকেত কিছুটা বদলাতেও পারে।