বর্ষার ঠিক আগে যেন জেগে ওঠে ভারতের এই জঙ্গলগুলো। বৃষ্টি চলে আসার আগে বেড়াতে যাওয়ার পরিকল্পনা? তাহলে ঘুরে আসতে পারেন এই জঙ্গলগুলোর একটি থেকে। ছবি- সংগৃহীত
2
7
মহারাষ্ট্রের পুরুষওয়াডিকে একটা সময় দেশের জোনাকিদের রাজধানী বলা হতো। এখানে বর্ষা ঢোকার ঠিক আগেই সন্ধ্যা নামলেই গোটা জঙ্গল যেন আলোয় জ্বলে ওঠে। ছবি- সংগৃহীত
3
7
মহারাষ্ট্রের আরও একটি জঙ্গল হল রাজমাচি। লোনাভালা এবং করজোটের মাঝে অবস্থিত এই জঙ্গলটি জুন মাসে আলাদাই সুন্দর লাগে দেখতে। ইতিহাস আর প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এখানে। ছবি- সংগৃহীত
4
7
চারিদিকে পাহাড় মাঝে ভাণ্ডারদাড়া জঙ্গল। বর্ষার ঠিক আগে এই জঙ্গলও সন্ধ্যায় জোনাকিদের আলোয় সেজে ওঠে। ছবি- সংগৃহীত
5
7
মলসেজ ঘাট বর্ষা এবং তার আগের সময়টা এমনই সুন্দর হয়ে ওঠে। আর সেটাকে আরও মায়াবী করে তোলে জোনাকি পোকারা। ছবি- সংগৃহীত
6
7
ভারতের কফির স্বর্গরাজ্য কর্ণাটকের কুর্গও এই তালিকায় থাকবে। অন্ধকারের মধ্যে জোনাকিদের আলো দেখতে চাইলে এখানে আসা চাই। ছবি- সংগৃহীত
7
7
কেরলের ওয়ানাডও যেতে পারেন। এখানে বসে অন্ধকারে বসে জোনাকিদের টিমটিম আলো দেখার অনুভূতি আজীবন মনে রাখার মতো।ছবি- সংগৃহীত