অন্নপূর্ণা যোজনায় বাংলার মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
2
11
ক্ষমতায় আসার পরে জোরকদমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জোর দিয়েছে বিজেপি সরকার। তার প্রথম ধাপ ছিল অন্নপূর্ণা যোজনা চালু করা, দ্বিতীয় আয়ুষ্মান ভারত যোজনা।
3
11
দু’টি প্রকল্পই রাজ্যে চালু হয়েছে পুরোদমে নাম নথিভুক্ত করার কাজ চলছে। এবার রাজ্যের মহিলাদের জন্য আরও এক বড় প্রকল্পের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4
11
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদযাপনে শুভেন্দুর ঘোষণা, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের ২১ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।
5
11
রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য ২১ হাজার টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেচিলেন।
6
11
তিনি জানিয়েছিলেন, কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-র সঙ্গে রাজ্যের অতিরিক্ত আর্থিক সাহায্য মিলিয়ে এই মোট ২১ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া মায়েদের ছ’টি পুষ্টি কিটও দেওয়া হবে।
7
11
‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ মিশন শক্তির অধীনে একটি কেন্দ্রীয় প্রকল্প। এটি একটি মাতৃত্বকালীন সুবিধা প্রকল্প। এর আওতায় গর্ভবতী মহিলা এবং স্তন্যদাত্রী মায়েদের প্রথম জীবিত সন্তানের জন্মের জন্য দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।
8
11
দ্বিতীয় সন্তানের জন্য একটি কিস্তিতে ৬০০০ হাজার টাকার আর্থিক সুবিধা প্রদান কর হবে। তবে শর্ত হল দ্বিতীয় সন্তানটিকে কন্যা হতে হবে।
9
11
কেন্দ্রের এই অনুদানের সঙ্গে আরও অতিরিক্ত টাকা জুড়ে মোট ২১ হাজার টাকা দেবে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার পড়ে আরও এক জনমুখী প্রকল্পে উপকৃত হবেন রাজ্যে মা-বোনেরা।
10
11
এই সুবিধাগুলি ডিবিটি-র মাধ্যমে প্রদান করা হয় এবং সন্তান জন্মের পর নয় মাস পর্যন্ত এটি গ্রহণ করা যেতে পারে।
11
11
যোগ্য প্রার্থীরা নিকটতম অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সিডিপিও, ডিপিও অফিস অথবা নারী ক্ষমতায়নের জন্য জেলা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।