১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। তাঁর দীর্ঘ কর্মব্যস্ততার পাশাপাশি বারবার আলোচনায় এসেছে তাঁর জীবনযাপন ও খাবারের অভ্যাস। তাঁর পছন্দের খাবারে জটিল বা বিলাসবহুল পদ নয়, বরং সাধারণ ভারতীয় নিরামিষ খাবারই তাঁর বিশেষ পছন্দের।
2
9
মোদির খাদ্যাভ্যাসের সঙ্গে যে খাবারটির নাম সবচেয়ে বেশি জড়িয়েছে, তার অন্যতম হল মাখানা বা ফক্স নাটস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বছরে প্রায় ৩৬৫ দিনের মধ্যে অন্তত ৩০০ দিন মাখানা খান। মাখানাকে ভারতীয় ঐতিহ্যবাহী খাবার হিসেবেও তিনি তুলে ধরেছেন।
3
9
তাঁর খাবারের তালিকায় রয়েছে মোরিঙ্গা বা সজনে পাতার পরোটা। সপ্তাহে এক বা দু’বার এই পরোটা খাওয়ার অভ্যাসের কথা তিনি জানিয়েছেন। একসময় নিজেই এই পরোটা তৈরি করতেন বলেও তিনি উল্লেখ করেছিলেন।
4
9
মোদির খাবারের তালিকায় রয়েছে সাধারণ ভারতীয় রান্না যেমন রুটি, সবজি, ডাল ও ভাত। বিশেষ কোনও বিদেশি বা অত্যন্ত জটিল খাবারের বদলে সাধারণ রান্নাই তাঁর পছন্দের।
5
9
সাদামাটা খাবারের মধ্যে খিচুড়িরও রয়েছে তাঁর খাদ্যাভ্যাসে। চাল, ডাল ও সবজির মতো পরিচিত উপকরণে তৈরি এই খাবার ভারতীয় ঘরোয়া রান্নার অন্যতম পরিচিত পদ।
6
9
ডাল ও ভাত ভারতীয় বাড়ির অত্যন্ত পরিচিত খাবার। তাঁর খাদ্য তালিকায় রয়েছে সেই পদ। তাঁর খাবারের ধরন নিয়ে বিভিন্ন প্রতিবেদনে বারবার উঠে এসেছে সহজ, পরিমিত এবং ঘরোয়া নিরামিষ খাবারের প্রসঙ্গ।
7
9
সকালের খাবারেও খুব বেশি বিদেশি ধাঁচের খাবারের কথা নয়। পোহা ও উপমা-র মতো জনপ্রিয় ভারতীয় পদও তাঁর খাবারের তালিকায় রয়েছে। ফল ও সবজিও তাঁর খাদ্যাভ্যাসের অংশ।
8
9
মোদির খাবারের তালিকায় তাজা ফল ও সবজি-র রয়েছে। শুধু কী খান, তা নয়, সেই খাবার কখন খান না, সেটিও তাঁর খাদ্যাভ্যাসের উল্লেখযোগ্য অংশ। তিনি বিভিন্ন সময়ে উপবাসের কথা জানিয়েছেন। বিশেষ করে নবরাত্রির সময়।
9
9
মাখানা, মোরিঙ্গা পরোটা, ডাল-ভাত, খিচুড়ি, পোহা, উপমা—তালিকাটি দেখলে বোঝা যায় বেশিরভাগই পরিচিত ভারতীয় নিরামিষ পদ। তবে এই খাদ্যাভ্যাস তাঁর ব্যক্তিগত পছন্দ। কোনও নির্দিষ্ট খাবার তাঁর কর্মক্ষমতা বা স্বাস্থ্যের কারণে সিদ্ধান্ত নয়।