নিজের নামে পাকা বাড়ি চান? প্রধানমন্ত্রী আবাস যোজনায় হবে স্বপ্নপূরণ, জানুন কীভাবে সহজে করবেন আবেদন
নিজস্ব সংবাদদাতা
২৩ জুলাই ২০২৬ ১৬ : ৩৫
শেয়ার করুন
1
12
নিজের একটি পাকা বাড়ি থাকার স্বপ্ন অনেক মানুষেরই থাকে। কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। এই সমস্যা দূর করতেই কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা।
2
12
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ও গৃহহীন পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্য দেওয়া হয়।
3
12
সম্প্রতি সংসদে কেন্দ্র সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও ১.০৮ কোটিরও বেশি গ্রামীণ বাড়ি তৈরি হওয়া বাকি। যদিও ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তবুও এখনও বিপুল সংখ্যক উপভোক্তার জন্য বাড়ি নির্মাণের কাজ চলছে।
4
12
সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ-এর অধীনে ইতিমধ্যে ৩ কোটিরও বেশি পাকা বাড়ি তৈরি হয়েছে। অন্যদিকে, শহরের মানুষের জন্য চালু প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর-এর আওতায় ৯৯ লক্ষেরও বেশি বাড়ি তৈরি বা হস্তান্তর করা হয়েছে। তবুও বহু পরিবারের জন্য বাড়ি তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
5
12
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রকল্পের সুবিধা মূলত সেই সব পরিবার পান, যাঁদের নিজের নামে কোনও পাকা বাড়ি নেই। গ্রামীণ এলাকায় বসবাসকারী গৃহহীন বা কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলি নির্দিষ্ট সরকারি মানদণ্ড পূরণ করলে এই প্রকল্পে আবেদন করতে পারেন।
6
12
শহরাঞ্চলেও নির্দিষ্ট আয়ের মধ্যে থাকা এবং নিজের নামে পাকা বাড়ি না থাকা পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
7
12
কী কী সুবিধা পাওয়া যায়? এই প্রকল্পে শুধু বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যই দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে শৌচাগার নির্মাণ, বিদ্যুতের সংযোগ, পানীয় জল, রান্নার গ্যাসের সংযোগের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও একসঙ্গে যুক্ত করা হয়। ফলে একটি পরিবারের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হয়।
8
12
কীভাবে আবেদন করবেন? গ্রামের বাসিন্দারা নিজেদের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দফতরে যোগাযোগ করে আবেদন করতে পারেন। অনেক জায়গায় Awaas+ সমীক্ষার মাধ্যমে উপভোক্তাদের নাম তালিকাভুক্ত করা হয়।
9
12
শহরের বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহরের সরকারি পোর্টাল অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
10
12
আবেদন করার সময় আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আয় সংক্রান্ত নথি-সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।
11
12
আবেদন করার আগে কী দেখে নেওয়া জরুরি? আবেদন করার আগে নিশ্চিত করুন, আপনি সরকারি যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করছেন কিনা। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথি যাচাই করে। সব কিছু ঠিক থাকলে অনুমোদনের পর ধাপে ধাপে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়।
12
12
যাঁরা এখনও নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে পারেননি, তাঁদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা একটি বড় সুযোগ হতে পারে। তাই আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন, তাহলে প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন।