পিতৃপক্ষে ঘনঘন পূর্বপুরুষের স্বপ্ন দেখছেন? অবহেলা নয়, জানুন এর অর্থ
নিজস্ব সংবাদদাতা
২ অক্টোবর ২০২৬ ১০ : ৩৬
শেয়ার করুন
1
6
চলছে পিতৃপক্ষ। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন শেষ হবে। বছরের অন্যান্য সময় তো বটেই, কিন্তু বিশেষ করে এই সময় যদি পূর্বপুরুষরা ঘনঘন স্বপ্নে আসেন, তাহলে জেনে নিন এর অর্থ কী। অবহেলা নয়, এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। ছবি- সংগৃহীত
2
6
সমুদ্রশাস্ত্র মতে, স্বপ্নে যদি দেখেন মৃত পূর্বপুরুষরা হাসছেন, খুশি আছেন তাহলে বুঝবেন তাঁরা তুষ্ট আপনার প্রতি। বা সুখবর আসতে চলেছে। আপনি যে পথে হাঁটছেন সেটা সঠিক। ছবি- সংগৃহীত
3
6
স্বপ্নে যদি ঠিক এর বিপরীত কিছু দেখে থাকেন তাহলে বুঝবেন বিপদ সঙ্কেত। স্বপ্নে যদি পূর্বপুরুষকে অখুশি বা কাঁদতে দেখেন তাহলে বুঝবেন বিপদ আসন্ন। তাঁরা সন্তুষ্ট নন আপনার প্রতি। ছবি- সংগৃহীত
4
6
কেবল কান্নাকাটি বা অখুশি দেখা নয়, যদি স্বপ্নে দেখেন আপনার পূর্বপুরুষ আপনার সঙ্গে কথা বলছে, আলোচনা করছে তাহলেও বুঝবেন কোনও বিপদ আসছে। এটা তারই বিপদ সঙ্কেত। ছবি- সংগৃহীত
5
6
ঘুমের মধ্যে যদি দেখেন আপনার পূর্বপুরুষ আপনার থেকে খেতে বা জল চাইছে তাহলে ভুলেও সেটা উপেক্ষা করবেন না। এর অর্থ তাঁদের বা তাঁর আত্মা শান্তি পায়নি। শ্রাদ্ধ করা দরকার। তৎক্ষণাৎ কোনও ব্রাহ্মণের সঙ্গে বলুন। মহালয়ার দিন তর্পণ করুন রীতি মেনে। ছবি- সংগৃহীত
6
6
পিতৃপক্ষের শেষ দিন, অর্থাৎ মহালয়ার দিন পূর্বপুরুষদের জল, তিল, ইত্যাদি দান করার নিয়ম আছে। মনে করা হয় এদিন তাঁরা পৃথিবীতে নেমে আসেন। জলদানে তৃপ্ত হন।ছবি- সংগৃহীত