মধ্য এশিয়ায় আমেরিকা ও ইরানের সংঘাত তুঙ্গে। ফলে সঙ্কটে জ্বালানি। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ।
হরমুজ প্রণালী বিশ্বের জন্য জ্বালানি সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। যুদ্ধের আগে এই সমুদ্রপথে পরিবাহিত হত অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ২ কোটি থেকে ২.৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হচ। এছাড়া, প্রায় ১০০০ কোটি ঘনফুট গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবহন করা হত।
2
7
সেই সুবাদে, ভারতের জন্যও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। ঐতিহাসিকভাবে ভারতের মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের আনুমানিক ৪০ থেকে ৫০ শতাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ২২ লক্ষ থেকে ২৮ লক্ষ ব্যারেল এই পথ দিয়েই দেশে আসে।
এ ছাড়াও, ভারত, কাতার এবং ইরান থেকে, হরমুজ প্রণালীর মাধ্যমে বিপুল পরিমাণে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি করে, যা দেশের ৩৩ কোটিরও বেশি পরিবারে ব্যবহৃত হয়।
3
7
শুল্ক চাপে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম। এই পরিস্থিতিতে সাধারণের উপর কে কতটা কর চাপাল জানেন?
4
7
এক নজরে, দেশের কোথায় কত দাম পেট্রোলের? দিল্লিতে ৯৪.৭৭ টাকা, চেন্নাইতে ১০১.০৬ টাকা, বেঙ্গালুরুতে ১০২.৯৬ টাকা, মুম্বাইতে ১০৩.৫৪ টাকা, কলকাতায় ১০৫.৪১ টাকা এবং হায়দ্রাবাদে ১০৭.৫ টাকা। কিন্তু কেন এই দাম? এক লিটার পেট্রোলের দাম এই পরিমাণ হলে, তার পুরোটাই যায় সংস্থার কাছে? নাকি যায় সরকারের কাছে? গেলেও, কোন খাতে কতটা যায়?
5
7
তেল, জ্বলানি প্রসঙ্গে, একটা বিষয় প্রথমেই পরিষ্কার করা দরকার। তথ্য, অপরিশোধিত তেল আমদানি, পরিশোধন এবং তা জ্বালানি স্টেশন পর্যন্ত পৌঁছনোর জন্য খরচ হয় একটা বড় অংশের। খরচের তালিকায়-কেন্দ্রীয় আবগারি শুল্ক, রাজ্য কর, এবং ডিলারকে প্রদত্ত কমিশন।
6
7
তথ্য, এর আগে এক লিটার পেট্রোলের উপর কেন্দ্রীয় সরকারের আরোপিত মোট আবগারি শুল্ক ছিল ২১.৯০ টাকা। এটি এখন কমে ১১.৯০ টাকা হয়েছে। একইভাবে, এক লিটার ডিজেলের উপর মোট কেন্দ্রীয় আবগারি শুল্ক ১৭.৮ টাকা থেকে কমে ৭.৮ টাকা হয়েছে।
7
7
শুক্রবার ভারত সরকার, পেট্রল ও ডিজেলের উভয়ের ওপর ধার্য অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়েছে। সরকারি নির্দেশিকা অনুসারে, পেট্রোলের ওপর ধার্য অতিরিক্ত আবগারি শুল্ক প্রতি লিটারে ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হল। অন্যদিকে, ডিজেলের ওপর ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ টাকা থেকে কমিয়ে শূন্য (০) করা হয়েছে।