লিটার প্রতি প্রায় ৯০ পয়সা বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটল।
2
9
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বৃদ্ধির জেরে দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৮.৬৪ টাকা। যা আগে ছিল ৯৭.৭৭ টাকা।
3
9
অন্যদিকে, ডিজেলের দাম ৯০.৬৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১.৫৮ টাকা। এর আগে গত শুক্রবারই লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছিল জ্বালানির দাম।
4
9
দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য শহরেও পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির দাম।
5
9
মুম্বইতে পেট্রলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটার ১০৭.৫৯ টাকা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৪.০৮ টাকায়।
6
9
কলকাতায় পেট্রলের দাম সবচেয়ে বেশি। অর্থাৎ ৯৬ পয়সা বেড়েছে। ফলে শহরে এখন এক লিটার পেট্রল কিনতে খরচ হচ্ছে ১০৯.৭০ টাকা। পাশাপাশি ৯৪ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৯৬.০৭ টাকা।
7
9
চেন্নাইতেও পেট্রলের দাম লিটার প্রতি ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.১১ টাকায়।
8
9
জ্বালানির দাম কিন্তু এক ধাক্কায় এতটা বাড়েনি। বরং দফায় দফায় বেড়েছে। গত শুক্রবার এক লিটারে একবারে ৩ টাকা বাড়ানো হয়েছিল। তার ঠিক কয়েকদিনের মাথায়, অর্থাৎ মঙ্গলবার আবার প্রায় ৯০ পয়সা বাড়ল।
9
9
ডিজেলের দাম বাড়লে সাধারণত বাস, লরি বা পণ্যবাহী গাড়ির ভাড়াও বেড়ে যায়। ফলে বাজারহাটে আনাজপাতি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।