পশ্চিম এশিয়ায় কমেনি চাপানউতর। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামেও ওঠানামা লক্ষ্য করা গিয়েছে।
2
8
এই পরিস্থিতিতে আজ দেশে তেলের দাম কত? নিয়ম মেনেই আজ সকাল ৬টা নাগাদ রাষ্ট্রায়ত্ব তেল বিপণন সংস্থাগুলির তরফে রেট চার্ট প্রকাশ করা হয়েছে।
3
8
প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশজুড়ে আজও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত। সরকারি তেল বিপণন সংস্থাগুলি জ্বালানির দাম একই দাম বজায় রেখেছে। পেট্রোল-ডিজেলের দামে শেষবার বড় রকমের পরিবর্তন করা হয়েছিল ২৫ মে।
4
8
সেদিন সরকারি তেল বিপণন সংস্থাগুলি পেট্রলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বাড়ানো হয়েছিল। সেই সময়ের পর দেশের বিভিন্ন শহরে জ্বালানির দামে বিশেষ পরিবর্তন করা হয়নি।
5
8
আজ দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৫.২০ টাকা। একইভাবে নয়ডা ও গাজিয়াবাদে পেট্রলের দাম একই। দু'টি শহরে প্রতি লিটার ১০২.১২ টাকা আর ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৫৬ টাকা রয়েছে। কলকাতায় প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে প্রতি লিটারে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।
6
8
চেন্নাইতে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৭.৭৭ টাকা এবং ৯৯.৫৫ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১১.১৮ টাকা এবং ৯৭,৮৩ টাকা।
7
8
বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১০.৯৩ টাকা এবং ৯৮.৮০ টাকা।
8
8
অন্য দিকে, বৃহস্পতিবার থেকে পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলের ট্যাঙ্কারের যাতায়াত বিঘ্নিত হওয়ার খবর আসেনি। ফলে দাম কমেছে ক্রুড অয়েলের। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৭.৩০ মার্কিন ডলারের হয়েছে।