বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় বড়পর্দায় আসছে 'অপারেশন সিঁদুর'। এর মাঝেই সমাজমাধ্যমে উত্তাল ভারত-পাকিস্তানের আরও এক ভয়ঙ্কর যুদ্ধকালীন ঘটনা।
2
8
জানা যাচ্ছে,কার্গিল যুদ্ধের সময় ভারতীয় শহিদদের মৃতদেহ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে পাকিস্তানি সেনারা এক অদ্ভুত ‘শর্ত’ দিয়েছিল। তারা সরাসরি চেয়েছিল বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে।
3
8
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় যখন দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে, তখন চরম অমানবিকতা প্রদর্শন করেছিল পাক সেনারা।
4
8
শোনা যায়, ভারতীয় জওয়ানদের মনোবল ভাঙতে তারা পাহাড়ের আড়াল থেকে চিৎকার করে বলত, “আমাদের মাধুরী দীক্ষিতকে দিয়ে দাও, আমরা তোমাদের জওয়ানদের লাশ ফিরিয়ে দেব।”
5
8
এই কুৎসিত মন্তব্যের পর ভারতীয় সেনারা চুপ করে বসে থাকেনি। তারা বুলেটের মাধ্যমেই সেই ধৃষ্টতার যোগ্য জবাব দিয়েছিল।
6
8
ক্যাপ্টেন বিক্রম বাত্রার বীরত্বগাথাতেও এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। পাক সেনাদের ওই নোংরা মন্তব্যের পালটা জবাবে ক্যাপ্টেন বাত্রা সাহসের সঙ্গে লড়াই চালিয়েছিলেন। শুধু মাধুরীই নন, এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে সেই সময়ের আরও এক 'হার্টথ্রব' রবিনা ট্যান্ডনেরও।
7
8
পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রবিনার চরম ভক্ত ছিলেন বলে শোনা যায়।
8
8
সেই সময় ভারতীয় সেনার একটি বোমার গায়ে মজা করে লেখা হয়েছিল, ‘রবিনা ট্যান্ডনের পক্ষ থেকে নওয়াজ শরিফের জন্য উপহার’। এই ছবি পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয় হয়েছিল।