অপটিক্যাল ইলিউশন। সাধারণ মানুষের কাছে আর অজানা নয় এই বিষয়টি। এটি আদতে দৃষ্টিভ্রম। একটি ছবি, একনজরে দেখার পর এক একজন মানুষের চোখে ভিন্ন ভিন্ন ভাবে ধরা দেয়।
2
9
অপটিক্যাল ইলিউশন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বরাবরই রয়েছে। একটি ছবি দেখার পর, আদতে আপনার চোখে কী ধরা পড়ল, তা ঘিরে মনস্তত্ত্ব জড়িয়ে রয়েছে।
3
9
কমবয়সিদের কাছে এই অপটিক্যাল ইলিউশন বেশ মজার। বিশেষজ্ঞদের মতে, এটি নিছক বিনোদন নয়। এতে সৃজনশীলতাও বাড়ে।
4
9
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি অপটিক্যাল ইলিউশনের ছবি। সাদা কালো ওই ছবিটি আদতে একটি মূর্তি।
5
9
অনেকেই একনজরে দেখে বৃদ্ধ দেখতে পাচ্ছেন, কেউ আবার প্রথমে নারীর অবয়ব দেখতে পেয়েছেন। ছবিটি প্রথমে দেখার পরেই, আপনি কী দেখতে পেলেন, তাতেই লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্ব।
6
9
আপনি যদি ছবিটি দেখার পর প্রথমে একজন বৃদ্ধকে দেখেন, তাহলে আপনি একজন সংবেদনশীল মানুষ। নিজের তো বটেই, অন্যের আবেগ ও অনুভূতি নিয়েও আপনি সচেতন।
7
9
এই ধরনের মানুষের মস্থতিষ্কের ডান দিক বেশি সক্রিয়। তাঁরা সৃজনশীল হন বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
8
9
অন্যদিকে আপনি যদি প্রথমেই নারী মুখের অবয়ব দেখতে পান, তাহলে আপনি একজন চিন্তাশীল মানুষ।
9
9
এই ধরনের মানুষের মস্তিষ্কের বাম দিক বেশি সক্রিয়। এঁরা বাস্তববাদী, যুক্তিবাদী মানুষ হয়। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেও ভাবনাচিন্তা করেন।