শ্রাবণ মাসে বহু পরিবারেই পেঁয়াজ-রসুন ছোঁয়া বারণ। ফলে স্বাভাবিক নিয়মেই বাজারে এখন চাহিদা ঝিমিয়ে থাকার কথা। আর চাহিদা কমলে দর নামার যে চিরাচরিত সমীকরণ, তাকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো দিকে ছুটছে পেঁয়াজের গ্রাফ।
2
13
পাইকারি থেকে খুচরো- সব বাজারেই এক সপ্তাহে আচমকা লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। ফলে পুজোর আগেই আমজনতার হেঁশেলে ছ্যাঁকা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
3
13
দেশের পেঁয়াজ সরবরাহের মূল কেন্দ্র মহারাষ্ট্রের লাসালগাঁও মান্ডি। সেখানেই দামে আগুন। গত এক সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজের দর বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
4
13
যে পেঁয়াজ কুইন্টাল প্রতি ২,১৮০ টাকায় মিলত, সপ্তাহের শুরুতেই তার দর ছুঁয়েছে ২,৭৬০ টাকা। অর্থাৎ কেজিপ্রতি পাইকারি দাম সাড়ে ২১ টাকা থেকে লাফ দিয়ে ২৭ টাকায় গিয়ে ঠেকেছে।
5
13
আর ভাল মানের পেঁয়াজের ক্ষেত্রে পাইকারি দর ইতিমধ্যে বিকোচ্ছে ৩০ টাকা কেজিতে।
6
13
পাইকারি বাজারের এই প্রভাব এসে পড়েছে খুচরো বাজারেও। উত্তরপ্রদেশের মতো রাজ্যে সাধারণ মানের পেঁয়াজ এখনই ৪০ টাকা কেজি দরে বিকোচ্ছে, যা দিনকয়েক আগেও ছিল ৩২ থেকে ৩৫ টাকার ঘরে।
7
13
বাজার বিশেষজ্ঞদের মতে, এই দৌড় না থামলে আগামী কয়েক দিনের মধ্যেই খুচরো দর কেজিপ্রতি ৫০ টাকার গণ্ডি পার করে যাওয়ার চিন্তা দেখা দিয়েছে।
8
13
কিন্তু কেন আচমকা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? মূল কারণ- ফলন কম এবং জোগানের টান।
9
13
দক্ষিণ ভারত থেকে যে নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসার কথা, তা আসতে অনেকটাই দেরি হচ্ছে।
10
13
মহারাষ্ট্রের মতো প্রধান পেঁয়াজ উৎপাদক রাজ্যে এবার বর্ষা ঢুকেছে দেরিতে। ফলে চাষিরা বীজ বুনতেই দেরি করে ফেলেছেন। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে জোগান ছাঁটাইয়ের ওপর।
11
13
পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা কেন্দ্রের। জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নিজেদের ‘বাফার স্টক’ বা জরুরি মজুদ থেকে খোলা বাজারে পেঁয়াজ ঢালা হবে।
12
13
কিন্তু সেখানেও দুশ্চিন্তার মেঘ কাটছে না। সাত-সাত বার ন্যূনতম ক্রয়মূল্য বাড়িয়েও সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ লক্ষ টন পেঁয়াজ জোগাড় করা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, সংগ্রহের পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম থাকবে।