আগামী ১২ নভেম্বর, দীপাবলির ঠিক পরপর রাশি বদলাবে মঙ্গল। প্রবেশ করবে সিংহ রাশিতে। এর ফলে লাভবান হবেন একাধিক রাশির জাতকেরা। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
9
মেষ: মঙ্গলের এই গোচর মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও কর্মোদ্যম বাড়াতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, সৃজনশীল কাজে সাফল্য এবং দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
3
9
প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না।ছবি- সংগৃহীত
4
9
সিংহ: মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতকদের জীবনে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
5
9
নিজের প্রতিভা প্রমাণ করার পরিস্থিতি এবং নতুন কাজ শুরু করার অনুপ্রেরণা মিলতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও লক্ষ্য পূরণের চেষ্টা করছেন, তাঁরা এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে পেতে পারেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন।ছবি- সংগৃহীত
6
9
বৃশ্চিক: এই রাশির অধিপতি মঙ্গল। এই গোচরে কর্মজীবনে উন্নতি, নতুন দায়িত্ব এবং নিজের দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও কাজের পরিধি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
7
9
আর্থিক দিক থেকেও আয়ের নতুন পথ খুলতে পারে। তবে লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা উচিত হবে না।ছবি- সংগৃহীত
8
9
কুম্ভ: এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও অংশীদারির মাধ্যমে উন্নতির সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তন কিংবা নতুন কোনও পেশাগত উদ্যোগের কথা ভাবছেন, তাঁরা উপযুক্ত সুযোগ খুঁজে পেতে পারেন। ছবি- সংগৃহীত
9
9
তবে অংশীদারির ব্যবসায় চুক্তিপত্র ভালোভাবে যাচাই করা উচিত। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা জরুরি।ছবি- সংগৃহীত