পুজোর ঠিক মুখেই বুধাদিত্য রাজযোগে ভাগ্য চমকাবে ৪ রাশির! পূরণ হবে গাড়ি-বাড়ির স্বপ্ন, হতে পারে পদোন্নতিও
নিজস্ব সংবাদদাতা
১৪ অক্টোবর ২০২৬ ১৯ : ০০
শেয়ার করুন
1
9
১৭ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে সূর্য। আর আগে থেকেই এখানে বসে আছে বুধ। এর ফলে আগামী শনিবার থেকে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এর ফলে লাভবান হবেন ৪ রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
2
9
মেষ: বুধাদিত্য রাজযোগের প্রভাবে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। রয়েছে পদোন্নতির সম্ভাবনাও। ছবি- সংগৃহীত
3
9
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভাল।ছবি- সংগৃহীত
4
9
কন্যা: কন্যা রাশির জাতকদের বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা সাফল্য পেতে সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার পাশাপাশি নতুন কাজের সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
5
9
ব্যবসায়ীদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুকূল সময় হতে পারে এটি। পড়ুয়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ব্যক্তিরাও মনোযোগ বাড়ানোর সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
6
9
তুলা: ১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। ফলে এই রাশির জাতকদের ব্যক্তিগত উদ্যোগ, যোগাযোগ এবং কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
7
9
ব্যবসায় নতুন গ্রাহক বা অংশীদার পাওয়ার সুযোগ রয়েছে। তবে সূর্য তুলা রাশিতে নীচস্থ হওয়ায় এই যোগের ফল সব ক্ষেত্রে সমান ইতিবাচক হবে, এমনটা নয়।ছবি- সংগৃহীত
8
9
ধনু: ধনু রাশির জাতকদের নতুন কাজ শেখা, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা উপযুক্ত সুযোগের সন্ধান করতে পারেন। ছবি- সংগৃহীত
9
9
ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা ও দূরদর্শী সিদ্ধান্ত লাভের পথ খুলে দিতে পারে। তবে সাফল্যের জন্য ধারাবাহিক পরিশ্রম ও বাস্তবসম্মত পরিকল্পনা জরুরি।ছবি- সংগৃহীত