কপিল শর্মার ক্যাফেতে ফুচকার দাম ৮০০ টাকা! এক কাপ চায়ের দাম শুনলে চোখ কপালে উঠবে
নিজস্ব সংবাদদাতা
১৭ অক্টোবর ২০২৬ ১৭ : ৪৯
শেয়ার করুন
1
8
জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা কৌতুক দুনিয়ার পাশাপাশি এবার ব্যবসার জগতেও বেশ নজর কেড়েছেন।
2
8
গত বছর জুলাই মাসে কানাডায় নিজের প্রথম ‘ক্যাপস ক্যাফে’ চালুর পর, গত বছরের ৩১ ডিসেম্বর দুবাইয়ের এই ক্যাফের একটি নতুন আউটলেট খুলেছেন তিনি।
3
8
দুবাইয়ের এই ক্যাফেটির অন্দরমহল অত্যন্ত রাজকীয় ও দৃষ্টিনন্দন। প্যাস্টেল-পিংক ও আইভরি রঙের ফিউশনের সঙ্গে সাদা মার্বেল এবং সোনালী ছোঁয়ায় সাজানো হয়েছে এই রেস্তোরাঁটি। তবে এর ইন্টেরিয়রের চেয়েও বেশি চর্চা হচ্ছে মেনুর আকাশছোঁয়া দাম নিয়ে।
4
8
ক্যাফের মেনুতে রয়েছে একাধিক দেশি ও আন্তর্জাতিক খাবার। কিন্তু সেগুলোর দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য।
5
8
ক্যাফেতে এক কাপ সাধারণ মশলা চা-এর দাম প্রায় ৫৫০ টাকা এবং এক প্লেট ফুচকার দাম রাখা হয়েছে ৮০০ টাকা!
6
8
এছাড়া ধোসা ৭৭৫ টাকা, বোম্বে স্যান্ডউইচ ও অ্যাভোকাডো টোস্ট প্রতিটি ১০৩৪ টাকা, আলু পরোটা ৭০০ টাকা এবং ডাল মাখানি ১০৩৫ টাকায় বিক্রি হচ্ছে।এক প্লেট সেভ পুরীর দাম ৯০৫ টাকা এবং ফ্রেঞ্চ টোস্ট পাওয়া যাচ্ছে ১,৩০০ টাকায়।
7
8
ক্যাফের মেনুর সবচেয়ে দামি খাবার হল পেনে পাস্তা, যার দাম প্রায় ১৬০৪ টাকা; আর সবচেয়ে সস্তা আইটেম এসপ্রেসো কফি ৪৯০ টাকা।
8
8
ক্যাপস ক্যাফেতে ভারতীয় খাবার যেমন রয়েছে যেমন আন্তর্জাতিক খাবারও রয়েছে। তবে চেনা কমফোর্ট ফুডগুলোর দামও বেশ চড়া। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।