কণ্ঠস্বর পরিচিত, কথাবার্তাও একেবারে চেনা মানুষের মতো! ফোনের ওপার থেকে হয়তো কেউ নিজেকে আপনার ভাই, বোন, বন্ধু কিংবা পরিবারের সদস্য বলে পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে টাকা চাইছে।
2
14
কিন্তু সত্যিই কি ফোনটি পরিচিত মানুষের? নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে আপনার সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছে কোনও সাইবার অপরাধী?
3
14
প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ধরনের ভয়েস ক্লোনিং স্ক্যাম। এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।
4
14
ব্যাঙ্কের তরফে ১৬ অক্টোবর ২০২৬ তারিখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ‘National Cyber Security Month Special Campaign 6.0’-এর অংশ হিসেবে এই সতর্কবার্তা দেওয়া হয়। AI প্রযুক্তির সাহায্যে পরিচিত মানুষের কণ্ঠস্বর নকল করে কীভাবে প্রতারণা করা হচ্ছে, তা বোঝাতে একটি সচেতনতামূলক ভিডিয়োও প্রকাশ করেছে SBI।
5
14
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক প্রতারক সুনীতা নামে এক মহিলাকে ফোন করে নিজেকে তাঁর ভাই সোনু বলে পরিচয় দেয়। এরপর জরুরি প্রয়োজনে ২০ হাজার টাকা চেয়ে বসে।
6
14
ফোনের ওপার থেকে আসা কণ্ঠস্বর পরিচিত মনে হওয়ায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাঁর সেভ করা নম্বরে ফোন করে পরিচয় যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
7
14
AI প্রযুক্তির সাহায্যে কোনও ব্যক্তির কণ্ঠস্বর নকল করে হুবহু তাঁর মত কথা বলতে পারে প্রতারকরা। এরপর ফোন করে পরিবারের কারও বিপদ হয়েছে, জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে—এমন নানা অজুহাত দেখানো হয়।
8
14
দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ তৈরি করা হয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ব্যাঙ্কের গোপন তথ্য ফাঁস হওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
9
14
ফোনে পরিচয় যাচাই করুন: পরিচিত কারও কণ্ঠস্বর শুনলেও অন্ধভাবে বিশ্বাস করবেন না। ফোন কেটে তাঁর সেভ করা নম্বরে নিজে কল করে কথা বলুন।
10
14
তাড়াহুড়ো করে টাকা পাঠাবেন না: জরুরি ভিত্তিতে টাকা চাওয়া হলে সতর্ক থাকুন। পরিচিত কণ্ঠস্বর শুনে আবেগের বশে বা ভয়ে কোনও লেনদেন করবেন না।
11
14
গোপন ব্যাঙ্কিং তথ্য দেবেন না: OTP, PIN, পাসওয়ার্ড, CVV কিংবা ব্যাঙ্কের গোপন তথ্য ফোনে কাউকে জানাবেন না। কেউ ব্যাঙ্ককর্মী পরিচয় দিলেও সতর্ক থাকুন।
12
14
পরিবারের জন্য গোপন সংকেত ঠিক করুন: পরিবারের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত শব্দ বা বাক্য ঠিক করে রাখতে পারেন। জরুরি পরিস্থিতিতে পরিচয় যাচাই করতে সেটি কাজে লাগবে।
13
14
প্রতারণার শিকার হলে দ্রুত অভিযোগ জানান: টাকা খোয়া গেলে অবিলম্বে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। ভারতের সাইবার অপরাধ সংক্রান্ত হেল্পলাইন ১৯৩০ নম্বরে ফোন করুন অথবা cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ জানান।
14
14
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার কৌশলও বদলাচ্ছে। তাই পরিচিত কণ্ঠস্বর শুনলেই কাউকে বিশ্বাস করা নিরাপদ নয়। টাকা পাঠানো কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে কয়েক মুহূর্ত সময় নিয়ে পরিচয় যাচাই করলেই বড়সড় আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব।