উৎসবের আবহে মেতে উঠেছে আপামর বাঙালি। আগামিকাল থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে। কিন্তু ব্যাঙ্কে ছুটি কবে থেকে?
2
7
সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দুর্গাপুজোয় ব্যাঙ্কে একটানা দীর্ঘদিন ছুটি থাকবে না। সরকারি, বেসরকারি ও গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ছুটি ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
3
7
দুর্গাপুজোর সপ্তমী এবছর শনিবার। সেদিন মাসের তৃতীয় শনিবার। তাই সপ্তমীতে বাংলায় সরকারি, বেসরকারি সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। তারপর রবিবার, সাপ্তাহিক ছুটির দিন সব ব্যাঙ্কেই।
4
7
দুর্গাপুজো উপলক্ষে ব্যাঙ্কে টানা কতদিন ছুটি থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ১৯ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বাংলায় পাঁচদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5
7
আগামী ১৯ অক্টোবর, সোমবার মহাঅষ্টমীতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। অষ্টমী উপলক্ষে রাজ্যের সব সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
6
7
২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সব ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী বা দশেরার দিন রাজ্যজুড়ে ব্যাঙ্ক পুরোপুরি বন্ধ থাকবে।
7
7
এরপর বৃহস্পতিবার ও শুক্রবার সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। ২৪ অক্টোবর এ মাসের চতুর্থ শনিবার। সেদিন সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। ২৫ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটির দিন সব ব্যাঙ্কেই।