অক্টোবর জুড়ে গ্রহ-নক্ষত্রদের খেল! পুজোর মাসে কসমিক টাইমিংয়ের জন্য মালামাল হবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ : ০২
শেয়ার করুন
1
9
৩ অক্টোবর শুক্র বক্রী এবং ২৪ অক্টোবর বুধ বক্রী হবে। এরপর ১৭ অক্টোবর সূর্য তুলায় প্রবেশ করবে, এবং ৩১ অক্টোবর বৃহস্পতি কর্কট ছেড়ে সিংহে প্রবেশ করবে। ফলে অক্টোবর জুড়ে একাধিক গ্রহ তাদের স্থান এবং চাল বদল করবে। এর ফলে একাধিক রাশির জীবনে ইতিবাচক বদল আসবে। ছবি- সংগৃহীত
2
9
কর্কট: অর্থ ও কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের বেশিরভাগ সময় কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান বিশেষ গুরুত্ব বহন করবে। এর ফলে অর্থ, পরিবার ও ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। ছবি- সংগৃহীত
3
9
আয় বৃদ্ধির নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বা সম্মান বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতি দ্বিতীয় ঘরে যাওয়ায় সঞ্চয় ও পারিবারিক অর্থের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।ছবি- সংগৃহীত
4
9
সিংহ: মাসের শেষে বড় পরিবর্তন আসবে জীবনে। ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, ফলে মাসের শেষ থেকেই সিংহ রাশির জন্য জীবনের নতুন একটি পর্বের সূচনা হতে পারে। আত্মবিশ্বাস ও নেতৃত্বের সুযোগ বাড়তে পারে। ছবি- সংগৃহীত
5
9
নতুন কাজ বা দায়িত্ব আসতে পারে। উচ্চশিক্ষা, সৃজনশীল কাজ বা দূরযাত্রার সুযোগ তৈরি হতে পারে। পেশাগত ক্ষেত্রে নিজের পরিচিতি তৈরি করার সম্ভাবনা বাড়তে পারে। ছবি- সংগৃহীত
6
9
তুলা: ব্যবসা, যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বদল আসবে। তুলা রাশিতে অক্টোবর মাসে একাধিক গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। শুক্র ৩ অক্টোবর থেকে বক্রী হবে এবং সূর্য ১৭ অক্টোবর তুলায় প্রবেশ করবে; বুধও মাসের শেষভাগে বক্রী হবে। ফলে ব্যবসা ও যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগের সুযোগ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
7
9
সামাজিক পরিচিতি ও প্রভাব বাড়তে পারে। আটকে থাকা কোনও আর্থিক বিষয় নিয়ে পুনরায় আলোচনা হতে পারে। নিজের দক্ষতা বা সৃজনশীলতা কাজে লাগিয়ে লাভের সুযোগ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
8
9
বৃশ্চিক: বৃহস্পতির ৩১ অক্টোবরের নক্ষত্র পরিবর্তনের সঙ্গেও বৃশ্চিকের আর্থিক বিষয় ও কর্মক্ষেত্রের উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন বা নতুন চাকরির সুযোগ আসবে। ছবি- সংগৃহীত
9
9
আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও কাজ থেকে ফল পাওয়ার সুযোগ আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অগ্রগতি ঘটবে। সামাজিক মর্যাদা বা পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত