বিদেশে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে নুসরত ভারুচা, ভর্তি হাসপাতালে! হঠাৎ কী হল অভিনেত্রীর?
নিজস্ব সংবাদদাতা
১ অক্টোবর ২০২৬ ১৫ : ৪১
শেয়ার করুন
1
8
বালিতে গিয়ে বিরাট দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। একটি বিশেষ কাজের সূত্রে তিনি ইন্দোনেশিয়ার বালিতে ছিলেন। সেখানে থাকাকালীন হঠাৎই আঘাত পান এই অভিনেত্রী এবং সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
2
8
জানা যাচ্ছে, কাজের ফাঁকেই এই দুর্ঘটনা ঘটে। কিন্তু কীভাবে এই অবস্থা হল অভিনেত্রীর তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।
3
8
নুসরতের আঘাত কতটা গুরুতর এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও কিছু জানা যায়নি।
4
8
তাঁর দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
5
8
উল্লেখ্য, এর ঠিক এক সপ্তাহ আগেই নুসরত সোশ্যাল মিডিয়ায় বালি ভ্রমণের কিছু সুন্দর ছবি ও মুহূর্ত শেয়ার করেছিলেন। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এই বিপত্তির খবর সামনে এল।
6
8
চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে বালি হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক পরিস্থিতির ওপর চিকিৎসকরা কড়া নজর রেখেছেন। ইন্ডাস্ট্রির সহকর্মী এবং অনুরাগীরা নুসরতের সুস্থ হয়ে শীঘ্রই দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
7
8
প্রসঙ্গত, বলিউডের অন্দরমহলে এই মুহূর্তে রেমো ডি'সুজার পরবর্তী অ্যাকশন ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন টাইগার শ্রফ, অভিষেক ব্যানার্জি এবং এলভিস যাদব।
8
8
আর তাঁদের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন নুসরত ভারুচা ও পশমিনা রোশন। অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডের স্বামী ভিকি জৈনের নতুন প্রোডাকশন হাউস 'ভিজে ফ্রেমস'-এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবিটি।