সংবাদসংস্থা মুম্বই: অভিনেত্রী নুসরত ভরুচা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় বলিউডে। মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। 'সোনু কে টিটু কি সুইটি', 'ড্রিম গার্ল' ছবিতে দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তিনি বেশ মেধাবী। এসবেরও বাইরে ফ্যাশন নিয়ে বেশ সচেতন অভিনেত্রী।
2
8
বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর অভিনয় জীবনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ইন্ডাস্ট্রির বাইরের একজন হিসাবে, তিনি এমন অনেক পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারেন না, যাঁদের সঙ্গে সোনাক্ষী সিনহা বা শ্রদ্ধা কাপুর সহজেই যোগাযোগ করতে পারেন।
3
8
নুসরত বলেন, "সোনাক্ষী বা শ্রদ্ধার মতো অভিনেত্রীরা এমন পরিচালক বা প্রযোজকের দরজায় পৌঁছাতে পারে, যেখানে আমি পারি না। তাঁরা এমন পরিচালকদের সঙ্গে দেখা করতে পারে, যাঁদের আমি চিনিও না।"
4
8
তিনি আরও বলেন, "আমি ওদের 'তারকা সন্তান'-বলে কটাক্ষ করতে চাই না। কারণ তাদেরও নিজস্ব লড়াই রয়েছে। তবে তারা এমন সুযোগ পায়, যা আমরা পাই না।"
5
8
নুসরতের মতে, ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা অভিনেত্রীদের জন্য পরিচালকের নম্বর পাওয়া বা তাঁদের সঙ্গে দেখা করা অত্যন্ত কঠিন।
6
8
২০১১ সালে নুসরত 'পেয়ার কা পঞ্চনামা' ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। যদিও তাঁর প্রথম ছবি ছিল 'কাল কিসনে দেখা'। অন্যদিকে, সোনাক্ষী সিনহা 'দাবাং' ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন, আর শ্রদ্ধা কাপুর 'টিন পাত্তি' ছবির মাধ্যমে অভিষেক করেন। তাঁদের প্রথম ছবিগুলো বক্স অফিসে সফল না হলেও, তাঁরা পরবর্তীতে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু নুসরতের মতে সেই সৌভাগ্য তাঁর এখনও হয়নি।
7
8
নুসরতের কথায়, "আমি চাইতাম আরও বেশি সুযোগ পেতে, আরও বেশি 'হ্যাঁ' শুনতে। তবে আমি যেসব ছবিতে কাজ করেছি, তাতে আমি সন্তুষ্ট।"
8
8
সম্প্রতি,'ছোরি ২'-এ দেখা গিয়েছিল নায়িকাকে। যা সমালোচক মহলে মোটেই প্রশংসা পায়নি। এই ছবিতে তার সঙ্গে ছিলেন সোহা আলি খান, গাশমির মহাজানি এবং হার্দিকা শর্মা।