ওষুধের দোকানে গেলেই আর যথেচ্ছভাবে কেনা যাবে না কাফ সিরাপ বা সিরাপ জাতীয় ওষুধ। এই ধরনের ওষুধের বিক্রিতে এবার কড়াকড়ি শুরু করল কেন্দ্রীয় সরকার।
2
7
ওষুধ বিক্রি আইন সংশোধন করেছে কেন্দ্র। এই নতুন নিয়ম অনুযায়ী, আর যথেচ্ছভাবে সিরাপ জাতীয় ওষুধ কেনা যাবে না।
3
7
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কাফ সিরাপ ও সিরাপ জাতীয় ওষুধ। প্রেসক্রিপশন ছাড়া আর সিরাপ জাতীয় ওষুধ বিক্রি করতে পারবে না কোনও দোকান।
4
7
সাধারণ সর্দিকাশি হলেই প্রেসক্রিপশন ছাড়াই কাফ সিরাপ ও সিরাপ জাতীয় ওষুধ কেনার প্রতি ঝোঁক রয়েছে অনেকের। কিন্তু সেটি এবার থেকে বন্ধ।
5
7
সিরাপ জাতীয় ওষুধ কেনাবেচায় লাগাম টানতেই ১৯৪৫ সালের ওষুধ বিক্রি আইন সংশোধন করেছে কেন্দ্র। একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আসার পরেই এই ধরনের ওষুধ বিক্রিতে নিয়ন্ত্রণ আনতেই এই পদক্ষেপ করেছে সরকার।
6
7
সাম্প্রতিককালে ভেজাল কাফ সিরাপ, সিরাপ জাতীয় ওষুধ খাওয়ার পরেই মৃত্যুর অভিযোগে পর্যন্ত উঠেছে। এরপরই কড়া পদক্ষেপ করল সরকার।
7
7
আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আর সিরাপ জাতীয় ওষুধ ও কাফ সিরাপ বিক্রি করা যাবে না।