প্লাস্টিক ব্যবহারে লাগাম৷ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে তামিলনাড়ুতে অভিনব উদ্যোগ জোরদার হচ্ছে।
2
7
এবার শুরু হচ্ছে কাপড়ের হলুদ ব্যাগের ব্যবহার। যা বারবার ব্যবহার করা যেতে পারে। সাধারণ মানুষ মাত্র ১০ টাকা দিয়ে এই ব্যাগ কিনতে পারবেন।
3
7
বিভিন্ন কেনাকাটার পর জিনিসপত্র বাড়ি পৌঁছতে কাপড়ের পরিবেশবান্ধব হলুদ ব্যাগের ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগী হয়েছে তামিলনাড়ু সরকার।
4
7
আগে ডিএমকে সরকারের আমলে এই প্রকল্পের নাম ছিল ‘মীনদাম মাঞ্জাপ্পাই’। সম্প্রতি রাজ্যে সরকার বদল হলেও এই গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব উদ্যোগটি বন্ধ হয়নি।
5
7
বিজয় থালাপতির নতুন সরকার কেবল এর নাম বদলে রেখেছে ‘থুন্নিপাই স্কিম’। বর্তমানে এই প্রকল্পের আওতা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
6
7
সাধারণ মানুষ যাতে সহজেই এই কাপড়ের ব্যাগ সংগ্রহ করতে পারেন, তার জন্য রাজ্যের ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে বিশেষ ভেন্ডিং মেশিন।
7
7
সেখানে মাত্র ১০ টাকা দিলেই মিলবে একটি টেকসই হলুদ কাপড়ের ব্যাগ, যা বারবার ব্যবহার করা সম্ভব। তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই এই ভেন্ডিং মেশিনগুলি বসানোর জন্য দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে।