বর্তমানে ক্যাশলেস লেনদেন বা ইউপিআই (ইউপিআই) বেশ জনপ্রিয় হলেও, দৈনন্দিন প্রয়োজনে আমাদের অনেক সময় এটিএম থেকে টাকা তুলতে হয়। তবে এবার থেকে এটিএম ব্যবহারে আরও সতর্ক হতে হবে।
2
12
এটিএম থেকে বারবার টাকা তুললে এবার গুনতে হতে পারে বাড়তি টাকা, এমনই সতর্কবার্তা ঘিরে সম্প্রতি চর্চা শুরু হয়েছে। তবে বিষয়টি সরাসরি 'জরিমানা' নয়, বরং ব্যাংকের নতুন চার্জ কাঠামোর অংশ যা সাধারণ গ্রাহকদের জানা জরুরি।
3
12
প্রতিটি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক ফ্রি এটিএম ট্রানজ্যাকশন দেয়। সাধারণত নিজের ব্যাঙ্কের এটিএমে ৫টি এবং অন্য ব্যাঙ্কের এটিএমে ৩টি পর্যন্ত লেনদেন বিনামূল্যে করা যায় (মেট্রো শহরে)। এই সীমা অতিক্রম করলেই শুরু হয় অতিরিক্ত চার্জ।
4
12
নতুন নিয়মে বলা হয়েছে, ফ্রি লিমিট শেষ হলে প্রতি অতিরিক্ত ট্রানজ্যাকশনে প্রায় ২১ থেকে ২৩ পর্যন্ত চার্জ (ব্যাঙ্কভেদে আলাদা) কাটা হতে পারে, এর সঙ্গে জিএসটিও যোগ হবে।
5
12
শুধু টাকা তোলাই নয়, ব্যালান্স চেক, মিনি স্টেটমেন্টের মতো নন-ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনও এই সীমার মধ্যে ধরা হয়। ফলে অনেকেই না জেনে দ্রুত ফ্রি লিমিট পার করে ফেলছেন।
6
12
আপনি যদি এইচডিএফসি ব্যাংকের গ্রাহক হন, তবে আপনি ব্যবহার করেও এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন। প্রতি মাসে এইচডিএফসি ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে পাঁচটি লেনদেন করার সুযোগ পাবেন। অন্যান্য ব্যাংকের এটিএমের ক্ষেত্রে, মেট্রো শহরগুলিতে এই সীমা তিনটি এবং মেট্রো শহর ছাড়া অন্যান্য শহরে পাঁচটি।
7
12
এইভাবে তোলা টাকা এখন আপনার বিনামূল্যে এটিএম লেনদেনের সীমার মধ্যে গণনা করা হবে। আপনি যদি এই সীমা অতিক্রম করেন, তবে প্রতিটি লেনদেনের জন্য আপনাকে ২৩ টাকা চার্জ করা হবে, সঙ্গে প্রযোজ্য করও যুক্ত হবে।
8
12
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ডেবিট কার্ডের জন্য এটিএম থেকে নগদ টাকা তোলার নিয়ম পরিবর্তন করেছে। রুপে এনসিএমসি প্লাটিনাম ডোমেস্টিক ডেবিট কার্ড, রুপে এনসিএমসি প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, রুপে উইমেন পাওয়ার প্লাটিনাম ডেবিট কার্ড, রুপে পিএনবি পালাশ ডেবিট কার্ড, রিসাইকেল পিভিসি ডেবিট কার্ড, রুপে বিজনেস প্লাটিনাম এনসিএমসি ডেবিট কার্ড, মাস্টারকার্ড প্লাটিনাম ডেবিট কার্ড, ভিসা গোল্ড ডেবিট কার্ড, পিএনবি মাস্টারকার্ড প্লাটিনাম রাইজ ডেবিট কার্ড-এর মতো কার্ডগুলির জন্য দৈনিক এটিএম থেকে নগদ টাকা তোলার সীমা ১,০০,০০০ থেকে কমিয়ে ৫০,০০০ করা হয়েছে।
9
12
পিএনবি-র রুপে সিলেক্ট ডেবিট কার্ড, পিএনবি রুপে সিলেক্ট নিও, পিএনবি রুপে সিলেক্ট এক্সেল, ভিসা সিগনেচার ডেবিট কার্ড, মাস্টারকার্ড বিজনেস ডেবিট কার্ড-এর মতো কার্ডগুলির জন্য এটিএম থেকে নগদ টাকা তোলার সীমা ১,৫০,০০০ থেকে কমিয়ে ৭৫,০০ টাকা করা হয়েছে।
10
12
বন্ধন ব্যাঙ্কও তাদের এটিএম-এ বিনামূল্যে লেনদেনের সীমা সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা প্রতি মাসে বন্ধন ব্যাঙ্কের এটিএম-এ ৫টি বিনামূল্যে আর্থিক লেনদেন করতে পারবেন। তবে, আর্থিক লেনদেন ছাড়া অন্য লেনদেনের ক্ষেত্রে কোনও সীমা নেই। অন্য ব্যাংকের এটিএম-এ লেনদেনের ক্ষেত্রে, মেট্রো শহরগুলিতে সীমা হবে ৩টি এবং নন-মেট্রোপলিটন শহরগুলিতে ৫টি।
11
12
বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে, বন্ধন ব্যাঙ্কের গ্রাহকদের প্রতিটি আর্থিক লেনদেনের জন্য ২৩ টাকা এবং প্রতিটি অনার্থিক লেনদেনের জন্য ১০ টাকা চার্জ করা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে কোনও এটিএম লেনদেন বাতিল হলে, ২৫ টাকা জরিমানা ধার্য করা হবে।
12
12
কীভাবে বাঁচবেন এই বাড়তি খরচ থেকে? বারবার অল্প অল্প করে টাকা না তুলে একবারে প্রয়োজনমতো তুলুন। ব্যালান্স চেকের জন্য এটিএম ব্যবহার না করে মোবাইল ব্যাঙ্কিং বা ইউপিআই ব্যবহার করুন। নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করার চেষ্টা করুন।