বাড়ির প্রধান দরজা শুধু ঢোকার পথ নয়, এটি বাড়িতে ভাল বা খারাপ এনার্জির প্রবেশদ্বারও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু গাছ দরজার কাছে রাখলে বাড়িতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পাঁচটি গাছ কখনও মেইন দরজার পাশে রাখা উচিত নয়। না হলে আচমকাই ধেয়ে আসতে পারে বাধা-বিপত্তি।
2
12
১. ক্যাকটাসঃ ক্যাকটাস যতই সুন্দর হোক বা কম যত্নের উদ্ভিদ হোক না কেন, মেইন ডোরের কাছে রাখা ঠিক নয়। এর কাঁটা আক্রমণাত্মক শক্তির প্রতীক।
3
12
বাস্তু বিশেষজ্ঞদের মতে, দরজার কাছে এই গাছ রাখলে মানসিক চাপ, পারিবারিক কলহ এবং অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে।
4
12
২. বনসাইঃ বনসাই দেখতে ছোট ও আকর্ষণীয় হলেও মূল দরজার কাছে রাখলে বাড়িতে নতুন সুযোগের প্রবাহ বাধাগ্রস্ত হয়।
5
12
এটি ব্যক্তিগত ও পেশাগত উন্নতির পথে বাধা দেয়। তাই বোনসাই অন্য স্থানে রাখা ভাল।
6
12
৩. দুধজাত বা রসযুক্ত গাছঃ যেসব গাছে দুধের মতো বা চিপচিপে রস থাকে, তা দরজার পাশে রাখা উচিত নয়।
7
12
এগুলো নেতিবাচক শক্তি বাড়ায় এবং শিশুরা বা পোষ্যদের জন্য ক্ষতিকর হতে পারে।
8
12
৪. তুলোর গাছঃ তুলো দেখতে সুন্দর হলেও, বাস্তু মতে এটি দরজার কাছে রাখলে আর্থিক সমস্যার সম্ভাবনা বেড়ে যায়।
9
12
এই গাছের কারণে ধনসম্পদের প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। তাই দরজার পাশে তুলোর গাছ রাখার বদলে অন্য কোণে রাখাই ভাল।
10
12
৫. মৃত, শুকনো বা কৃত্রিম গাছঃ মৃত বা কৃত্রিম উদ্ভিদও দরজার কাছে রাখা ঠিক নয়। এগুলো ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে না এবং নতুন সুযোগের প্রবাহকে বাধা দেয়।
11
12
সবসময় মেইন ডোরের কাছে জীবন্ত, সবুজ এবং সুস্থ উদ্ভিদ রাখা উচিত।
12
12
বাস্তু অনুযায়ী, এই পাঁচটি গাছ কখনও মেইন ডোরের পাশে রাখবেন না। সঠিক গাছ বাছাই করলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে।