সমাজে নারী ও পুরুষ, সাধারণত এই দু’টি ভিত্তিতেই মানুষের লিঙ্গপরিচয় নির্ধারণ করা হয়। কিন্তু লিঙ্গপরিচয়ের ধারণা আরও বিস্তৃত। এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা নিজেদের শুধুমাত্র পুরুষ বা মহিলার পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না।
2
8
তাঁদের লিঙ্গপরিচয়ের এই ধারণাকেই বলা হয় ‘নন-বাইনারি’। সম্প্রতি আইসার-র সভাপতি নেহা বোরা নিজেকে ‘নন-বাইনারি’ বলে দাবি করেছেন। এই ‘নন-বাইনারি’ বলতে কী বোঝায়?
3
8
সহজ কথায়, যাঁরা নিজেদের সম্পূর্ণ পুরুষ অথবা সম্পূর্ণ মহিলা হিসেবে মনে করেন না, তাঁদের মধ্যে কেউ কেউ নিজেদের ‘নন-বাইনারি’ হিসেবে পরিচয় দেন। কারও ক্ষেত্রে এই পরিচয় নারী ও পুরুষ দুইয়ের মিশ্র অনুভূতি হতে পারে। আবার কেউ নিজেকে এই দুই পরিচয়ের কোনওটির মধ্যেই খুঁজে পান না।
4
8
জন্মের সময় সাধারণত শিশুর শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে ছেলে বা মেয়ে হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু জন্মের সময় নির্ধারিত লিঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজস্ব লিঙ্গপরিচয় সব সময় এক নাও হতে পারে।
5
8
‘নন-বাইনারি’ ব্যক্তিদের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। জন্মের সময় তাঁদের ছেলে বা মেয়ে হিসেবে চিহ্নিত করা হলেও পরবর্তী সময়ে তাঁরা নিজেদের অন্যভাবে পরিচয় দিতে পারেন। এটি কোনও শারীরিক অসুস্থতা নয়, বরং ব্যক্তির নিজস্ব লিঙ্গপরিচয়ের বিষয়।
6
8
‘নন-বাইনারি’ এবং রূপান্তরকামী কিন্তু একই বিষয় নয়। দু’টি শব্দের মধ্যে সম্পর্ক থাকলেও অর্থ এক নয়। রূপান্তরকামী বলতে সাধারণত সেই ব্যক্তিদের বোঝায়, যাঁদের লিঙ্গপরিচয় জন্মের সময় নির্ধারিত লিঙ্গের সঙ্গে মেলে না।
7
8
অন্যদিকে, ‘নন-বাইনারি’ এমন একটি পরিচয়, যেখানে ব্যক্তি নিজেকে শুধু পুরুষ বা মহিলার কোনও একটির মধ্যে সীমাবদ্ধ মনে করেন না। কিছু নন-বাইনারি ব্যক্তি নিজেদের রূপান্তরকামী হিসেবেও পরিচয় দেন। তবে প্রত্যেক ‘নন-বাইনারি’ ব্যক্তি যে নিজেকে রূপান্তরকামী বলবেন, তা কিন্তু নয়।
8
8
নন-বাইনারি ব্যক্তিরা নিজেদের ‘দে বা দেম’ সর্বনাম ব্যবহার করতে পারেন, আবার কেউ অন্য সর্বনাম পছন্দ করতে পারেন। তাই অনুমান না করে সংশ্লিষ্ট ব্যক্তির পছন্দ জেনে নেওয়াই শ্রেয়।