বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঝড়ের অনুকূল পরিস্থিতি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় শক্তি বাড়াচ্ছে একটি নতুন নিম্নচাপ। শুক্রবার সকাল থেকেই উপগ্রহ চিত্রে ধরা পড়েছে বিস্তীর্ণ এলাকায় মেঘের ঘনঘটা।
2
11
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীরতর হয়ে নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে। এর জেরে বঙ্গোপসাগরের একাধিক এলাকায় ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
3
11
ভারতের INSAT-3DS আবহাওয়া উপগ্রহের ১৩ নভেম্বরের থার্মাল ইনফ্রারেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক মেঘের উপস্থিতি দেখা গিয়েছে।
4
11
ক্রমশ শক্তি সঞ্চয় করছে এই মেঘপুঞ্জ। উষ্ণ সামুদ্রিক জলরাশির উপর তৈরি হওয়া এই আবহাওয়া ব্যবস্থার গতিপ্রকৃতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
5
11
IMD-র সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।
6
11
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ১৪ নভেম্বরের মধ্যে এটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৫ নভেম্বর নাগাদ গভীরতর হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
7
11
নতুন এই আবহাওয়ার প্রভাবে আগামী কয়েক দিন আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে আবহাওয়ার অবনতি হতে পারে। IMD জানিয়েছে, ১৩ ও ১৪ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
11
দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। একইভাবে ১৩ থেকে ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
9
11
নিম্নচাপ শক্তি বাড়ালে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
10
11
এখনই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। আপাতত ১৫ নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সমুদ্রের তাপমাত্রা, বায়ুমণ্ডলের পরিস্থিতি এবং অনুকূল পরিবেশের উপর নির্ভর করবে এর শক্তি বৃদ্ধি।
11
11
আগামী ৪৮ ঘণ্টা এই আবহাওয়া ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে বর্ষা-পরবর্তী সময়ে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির প্রবণতা থাকে। তাই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে IMD।