পাঞ্জাব ও দিল্লি-এনসিআর-সহ সংলগ্ন এলাকায় প্যাকেটজাত দুধের দাম বাড়াল ‘ভেরকা’। বৃহস্পতিবার পাঞ্জাব স্টেট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ফেডারেশন লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ কথা জানিয়েছে।
2
6
১৩ নভেম্বর সকাল থেকেই বিভিন্ন ধরনের প্যাকেট দুধের দাম ১ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বাজারে অন্যান্য প্রথম সারির দুগ্ধজাত সংস্থার দরের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
3
6
নতুন দর অনুযায়ী, ৫০০ মিলিলিটার ও এক লিটারের ফুল ক্রিম দুধের দাম বেড়ে দাঁড়াল যথাক্রমে ৩৮ টাকা ও ৭৬ টাকা।
4
6
স্ট্যান্ডার্ড দুধের ক্ষেত্রে এই দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৩৫ টাকা ও ৬৯ টাকা। এ ছাড়া, টোনড, ডাবল টোনড, গরুর দুধ এবং স্কিমড দুধের বিভিন্ন প্যাকের দামও ১ থেকে ২ টাকা করে বেড়েছে। দেড় ও দুই লিটারের বড় প্যাকগুলির দাম ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
5
6
পাশাপাশি ১৮০ মিলিলিটার ডাবল টোনড এবং ৩৫০ মিলিলিটার টোনড দুধের দাম অপরিবর্তিত থাকছে। যদিও বর্তমান প্যাকেজিংয়ের মজুত শেষ হলে ৩৫০ ও ৪৫০ মিলিলিটারের প্যাকের পরিমাণ কমিয়ে যথাক্রমে ৩২০ ও ৪৩০ মিলিলিটার করা হবে বলে জানিয়েছে সংস্থা।
6
6
খোলা দুধের দাম ও বিক্রেতাদের লভ্যাংশে কোনও বদল আনা হয়নি। তবে সিমলা, উত্তরাখণ্ড-সহ পার্শ্ববর্তী কিছু অঞ্চলে দুধ সরবরাহের ক্ষেত্রে লিটার প্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত অতিরিক্ত কর নেওয়া হবে। পাঞ্জাব, চণ্ডীগড়, পঞ্চকুলা ও মোহালি-সহ সংলগ্ন এলাকায় এই নতুন দর কার্যকর হয়েছে।