রাশি অনুযায়ী নবরাত্রিতে কোন দিন কোন দেবীর পুজো করবেন, জেনে নিন জীবনে উন্নতির সহজ উপায়
- 1
- 26
নবরাত্রির নয় দিন অত্যন্ত শুভ সময়৷ রাশি অনুযায়ী জেনে নিন কোনদিন কীভাবে পুজো করলে এই সময় শুভ শক্তির সম্পূর্ণ আশীর্বাদ পাবেন৷ মেষে থেকে মীন, দেবী, পুজোর মন্ত্র জেনে নিন৷
- 2
- 26
মেষ: দ্বিতীয় দিন, মা ব্রহ্মচারিণীর দিন, কারণ মঙ্গল আপনার রাশির অধিপতি। মেষ রাশির জাতক-জাতিকারা বর্তমানে সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন এবং শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। আপনাদের অনেকের অতিরিক্ত খরচ হচ্ছে৷ দুশ্চিন্তায় ঘুমহীন রাত কাটছে৷
- 3
- 26
দ্বিতীয় দিনে দেবীকে মিছরি ও লাল ফুল নিবেদন করুন এবং ১০৮ বার মন্ত্র জপ করুন। সপ্তম দিনে মা কালরাত্রিকে গুড় নিবেদন করুন। সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং গরীবকে একটি কম্বল দান করুন।
- 4
- 26
বৃষ: শুক্র আপনার রাশির অধিপতি, তাই তৃতীয় দিন, মা চন্দ্রঘণ্টার দিন, আপনার জন্য শুভ। আপনার একাদশ ঘরে শনি অবস্থান করছে। এখন যা পরিশ্রম করবেন ভবিষ্যতে তার ফল পাবেন। তবে দশম ঘরে রাহু থাকার কারণে কেরিয়ারের পরিকল্পনা নিয়ে কিছুটা বিচলিত থাকতে পারেন৷
- 5
- 26
তৃতীয় দিনে বাড়িতে ক্ষীর তৈরি করে দেবীকে নিবেদন করুন। তারপর পরিবারের সঙ্গে ভাগ করে খান। সাদা অথবা ক্রিম রঙের পোশাক পরুন। অষ্টমী বা নবমীতে যখন কুমারী পূজা করবেন, তখন প্রসাদের সঙ্গে মেয়েদের প্রসাধনী সামগ্রী অথবা চুড়ি দিন। শুক্র ভালবাসা ও সৌন্দর্যকে ভাগ করে নেওয়াকে পছন্দ করে।
- 6
- 26
মিথুন: বুধ আপনার রাশির অধিপতি, তাই পঞ্চম দিন, মা স্কন্দমাতার পুজো করুন। আপনার দশম ঘরে শনি থাকার কারণে কাজের চাপ বেড়েছে এবং মিথুন রাশির অনেকেই অফিসে পরিশ্রমের মূল্যা পাচ্ছেন না। একটু অপেক্ষা করুন। শনিদেব আপনার ভবিষ্যতের ভিত তৈরি করছেন৷
- 7
- 26
পঞ্চম দিনে মাকে কলা এবং সবুজ চুড়ি নিবেদন করুন। ১০৮ বার জপ করুন—“ওঁ দেবী স্কন্দমাতায়ৈ নমঃ”। এরপর বুধকে তুষ্ট করতে যেসব শিশু বই, খাতা বা কলম কিনতে পারে না, তাদের খাতা, কলম অথবা বই দিন। জ্ঞান ভাগ করে নিলে বুধের আশীর্বাদ পাওয়া যায়৷
- 8
- 26
কর্কট: চন্দ্র আপনার রাশির অধিপতি, তাই আপনার দিন একেবারে প্রথম দিন, মা শৈলপুত্রীর দিন। জুন মাস থেকে বৃহস্পতি আপনার নিজের রাশিতে উচ্চ অবস্থানে রয়েছে, যা অত্যন্ত শুভ। কিন্তু অক্টোবরের শেষে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং ডিসেম্বর মাসে কেতু আপনার রাশিতে প্রবেশ করবে। তাই এই নবরাত্রিতে বৃহস্পতির আশীর্বাদ আপনার জন্য বিশেষ শুভ ফলদায়ী৷
- 9
- 26
প্রথম দিনে মাকে খাঁটি দেশি ঘি নিবেদন করুন এবং একটি বড় ঘিয়ের প্রদীপ জ্বালান, খেয়াল রাখবেন যেন সন্ধ্যা পর্যন্ত জ্বলে এই প্রদীপ। সাদা পোশাক পরুন। আর সম্ভব হলে সেদিন আপনার জন্মদাত্রী মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিন, অথবা তিনি দূরে থাকলে তাঁকে ফোন করুন। কর্কট রাশির জন্য চন্দ্র এবং মা, দুই আশীর্বাদের প্রতীক।
- 10
- 26
সিংহ: সূর্য আপনার রাশির অধিপতি, চতুর্থ দিন, মা কুষ্মাণ্ডর আশীর্বাদ প্রার্থনা করুন। কেতু ইতিমধ্যেই সিংহ রাশিতে রয়েছে, শনি অষ্টম ঘরে অবস্থান করছে, যা অষ্টম শনি ধাইয়া, এবং ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, নবরাত্রি শেষ হওয়ার মাত্র দশ দিন পরে।
- 11
- 26
চতুর্থ দিনে মালপোয়া এবং লাল বা কমলা ফুল নিবেদন করুন। নবরাত্রির প্রতিদিন সকালে তামার ঘটিতে জল নিয়ে উদীয়মান সূর্যকে অর্পণ করুন। এই সপ্তাহে আপনার বাবা অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং শ্রদ্ধা করা প্রয়োজন। তাঁদের সঙ্গে তর্ক করবেন না৷
- 12
- 26
কন্যা: রাশির অধিপতি বুধ, মিথুনের মতো পঞ্চম দিনে স্কন্দমাতার পূজা করুন৷ সপ্তম ঘরে শনি অবস্থান করছে তাই বিয়ে এবং ব্যবসার ক্ষেত্রে বাধা আসতে পারে৷ অন্যদিকে, ষষ্ঠ ঘরে রাহু প্রতিযোগিতায় জয়ী হতে এবং পুরোনো বিরোধ মেটাতে সাহায্য করে।
- 13
- 26
পঞ্চম দিনে মাকে কলা ও সবুজ চুড়ি নিবেদন করুন এবং মন্ত্র ১০৮ বার জপ করুন। বিয়ে বা ব্যবসায় বাধা কাটাতে তৃতীয় দিনে আপনার জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে একসঙ্গে মা চন্দ্রঘণ্টাকে ক্ষীর নিবেদন করুন। এই নয় দিনে গরুকে সবুজ ঘাস খাওয়ানোও শুভ ফলদায়ী৷
- 14
- 26
তুলা: শুক্র আপনার রাশির অধিপতি, তৃতীয় দিন, মা চন্দ্রঘণ্টার দিন, আপনার জন্য বিশেষ। ষষ্ঠ ঘরে শনি প্রতিপক্ষকে পরাজিত করতে এবং আটকে থাকা কাজ শেষ করতে সাহায্য করে, যদিও স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার। প্রেম অথবা বিনিয়োগে বাধা আসতে পারে৷ ৩১ অক্টোবর বৃহস্পতি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে, সাফল্য নিয়ে আসে।
- 15
- 26
তৃতীয় দিনে মাকে ক্ষীর, সাদা ফুল এবং সামান্য আতর নিবেদন করুন। সাদা অথবা হালকা গোলাপি পোশাক পরুন। নবরাত্রি শেষ না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।
- 16
- 26
বৃশ্চিক: মঙ্গল আপনার রাশির অধিপতি, দ্বিতীয় দিন ব্রহ্মচারিণীর আশীর্বাদ আপনার জন্য শুভ। আপনার চতুর্থ ঘরে রাহু থাকার কারণে বাড়ির শান্তি বিঘ্নিত হতে পারে৷ পঞ্চম ঘরে শনি সন্তান ও পড়াশোনার বিষয়ে অতিরিক্ত দায়িত্ব বা চাপ তৈরি করছে। আর অক্টোবরের শেষে বৃহস্পতি আপনার দশম ঘরে প্রবেশ করবে, যা কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে।
- 17
- 26
দ্বিতীয় দিনে মাকে মিছরি ও লাল ফুল নিবেদন করুন এবং ১০৮ বার মন্ত্র জপ করুন। সম্ভব হলে নবরাত্রির প্রতিদিন সন্ধ্যায় পুরো পরিবারের সঙ্গে দুর্গা চালিশা পাঠ করুন। এটি অশান্ত বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। মঙ্গলবার কাউকে প্রয়োজনমতো মুসুর ডাল দান করুন।
- 18
- 26
ধনু: বৃহস্পতি আপনার রাশির অধিপতি, তাই ষষ্ঠ দিন কাত্যায়নী দেবীর পূজা করুন৷ চতুর্থ ঘরে শনির অবস্থান কণ্টক শনি ধাইয়ার প্রভাবে অনেক সময় বাড়িতে অশান্তি, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অথবা সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ৩১ অক্টোবর বৃহস্পতি ভাগ্যের ঘরে, প্রবেশ করবে, এটি ধনু রাশির জন্য অত্যন্ত শুভ৷
- 19
- 26
ষষ্ঠ দিনে মধু ও হলুদ ফুল নিবেদন করুন এবং হলুদ পোশাক পরুন। ১০৮ বার জপ করুন—“ওঁ দেবী কাত্যায়ন্যৈ নমঃ”। আপনি যদি অবিবাহিত হন এবং সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় থাকেন, তাহলে এই দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ভাল জীবনসঙ্গীর জন্য মা কাত্যায়নীর পুজো করা শুভ৷
- 20
- 26
মকর: শনি আপনার রাশির অধিপতি, তাই সপ্তম দিন কালরাত্রির পুজো করুন৷ ডিসেম্বরের শুরুতে রাহু রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী দেড় বছর মকর রাশির জাতক জাতিকার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে৷
- 21
- 26
সপ্তম দিনে সূর্যাস্তের পর গুড় নিবেদন করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। অষ্টম দিন মা মহাগৌরীকে একটি গোটা নারকেল নিবেদন করুন। রাহুর প্রতিকার হিসাবে দুর্গাপূজা করা অত্যন্ত শুভ৷
- 22
- 26
কুম্ভ: কুম্ভ রাশির অধিপতিও শনি, সাড়ে সাতির শেষ পর্যায়ে চলছে৷ রাহু এক বছরেরও বেশি সময় ধরে আপনার নিজের রাশিতে অবস্থান করছে। ডিসেম্বরে রাহু কুম্ভ রাশি ছেড়ে যাবে এবং আগামী জুনে শনি মেষ রাশিতে প্রবেশ করলে আপনার সাড়ে সাতির প্রভাব কমতে শুরু করবে। ২০২৮ সালের শুরুর দিকে শনির সাড়ে সাতি শেষ হবে৷
- 23
- 26
সপ্তম দিনে মা কালরাত্রিকে গুড় নিবেদন করুন, তাঁর মন্ত্র ১০৮ বার জপ করুন এবং কালো তিল অথবা শীতবস্ত্র দান করুন। অষ্টম দিনে রাহুকে শান্ত করার জন্য মা মহাগৌরীকে একটি নারকেল নিবেদন করুন। নবরাত্রির সময় তাড়াহুড়ো করে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না।
- 24
- 26
মীন: বৃহস্পতি আপনার রাশির অধিপতি, তাই ষষ্ঠ দিন, মা কাত্যায়নীর পূজা করুন৷ শনি মীন রাশিতেই অবস্থান করছে, আর এটাই আপনার সাড়ে সাতির সবচেয়ে কঠিন পর্যায়। এই সময় পরিশ্রমের ফল পেতে অনেক বেশি ধৈর্য ধরতে হবে৷
- 25
- 26
ষষ্ঠ দিনে মাকে মধু ও হলুদ ফুল নিবেদন করুন এবং ১০৮ বার মন্ত্র জপ করুন। সপ্তম দিনে গুড় দিয়ে কালরাত্রির পূজা করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শ্রমিক, ঝাড়ুদার বা রিকশাচালক, তাঁদের সাধ্যমত দান করুন, খাওয়ান৷ শনিদেব তুষ্ট হবেন৷
- 26
- 26




















