সোনার কেল্লার খোঁজ তবে পেয়ে গেল মুকুল? ইডেনে? লখনউ সুপার জায়ান্টসের মুকুল চৌধুরি কেকেআরের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন। বৃহস্পতিবার রাতে। ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন মুকুল। ইনিংসে রয়েছে দুটি চার ও সাতটি ছয়।
2
6
রাজস্থানের ক্রিকেটার। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন। নিলামে ২.৬০ কোটি টাকায় এই তরুণ উইকেটকিপার–ব্যাটারকে দলে নিয়েছিল এলএসজি। সৈয়দ মুস্তাক আলি টি–২০ ক্রিকেটেও খেলেছেন রাজস্থানের হয়ে।
3
6
এখন নায়কের সম্মাই পাচ্ছেন রাজস্থানের এই উইকেটকিপার–ব্যাটার।
২২ বছরের উইকেটকিপার–ব্যাটার খেলা শেষে জানিয়েছেন, ‘শান্ত থাকতে চেয়েছিলাম। অতীতে যে তাড়াহুড়ো করতাম, সেটা এখন আর করি না। অনুশীলনে এই বিষয়টা শিখেছি। উইকেটে বেশিক্ষণ থাকার চেষ্টা করি। নিজের উপর বিশ্বাস ছিল। শেষ অবধি থাকতে চেয়েছিলাম। অবশেষে সফল হয়েছি।’
4
6
অধিনায়ক ঋষভ পন্থের পরামর্শ যে তাঁর কাজে লেগেছে সেকথা জানাতে ভোলেননি মুকুল। তাঁর কথায়, ‘আগের ম্যাচেও চার–পাঁচটা বল খেলেছিলাম। কিন্তু আউট হইনি। টাইমিংটা ঠিকঠাক হচ্ছিল না। এরপরই ঋষভ ভাই জানায় অতিরিক্ত তাড়াহুড়ো না করতে। অতিরিক্ত চিন্তা করতে বারণ করেছিলেন ঋষভ ভাই। শুধু নিজের কাজে মন দিতে বলেছিল। বলেছিলে মারার বল পেরে মারবে।’
5
6
ধোনির মতো হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে মুকুলকে। ২২ বছরের তরুণ জানিয়েছেন মাহি ভাইই তাঁর পথপ্রদর্শক।
6
6
ইডেনে তারা হয়ে গেলেন মুকুল। এই ধারাবাহিকতা এখন ধরে রাখাই লক্ষ্য তাঁর।