বর্ষায় মশার উপদ্রবে অতিষ্ঠ কমবেশি সকলেই। ডেঙ্গু, ম্যালেরিয়ার আতঙ্কে তটস্থ থাকলেও, মশার উপদ্রব থেকে সহজেই রেহাই পাওয়া যায় না। কিন্তু জানেন কি, বাড়িতে মশার কামড় থেকে রেহাই পেতে, সহজ কিছু টোটকা রয়েছে।
2
6
গ্রাম থেকে শহরে, মশার কামড় থেকে বাঁচতে নানা ধরনের ঘরোয়া উপায় রয়েছে। অনেকেরই বিশ্বাস, এই ঘরোয়া উপায়েই মশার উপদ্রব থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
3
6
মশার উপদ্রব থেকে বাঁচতে, ঘর, বাড়ি ও আশেপাশের এলাকাও নিয়মিত পরিষ্কার রাখুন। আশেপাশে জঙ্গল থাকলে, মশার উপদ্রব বেশি হয়। এমনকী ঘর, বাড়ি পরিষ্কার থাকলেও এই সমস্যার সমাধান পাবেন। এমনকী বাড়িতে ও আশেপাশে জমা জল থেকেও সাবধান। জল জমতে না দিলে, মশার উপদ্রব বেশ খানিকটা কমে যায়।
4
6
অনেকেই বাড়িতে নিম পাতা জ্বালিয়ে মশা তাড়ানোর চেষ্টা করেন। যদিও এর ধোঁয়া শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্যকর নয়। বিশেষত যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
5
6
অনেকেই আবার বাড়ির বাইরে ঘুঁটে পুড়িয়ে মশা তাড়ানোর চেষ্টা করেন। এখনও গ্রামাঞ্চলে এই টোটকা মেনে চলেন অনেকে। যদিও শহরাঞ্চলে ঘুঁটে পাওয়াও মুশকিল হয়। গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, ঘুঁটে পুড়লে সেই ধোঁয়ায় মশার উপদ্রব কমে যায়।
6
6
বাড়িতে পাতিলেবু থাকলে, সেটি খাওয়ার পর আর ফেলে দেবেন না। পাতিলেবুর খোসা ভাল করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিন। ঘরের যে দিকে পোকামাকড়, মশার আনাগোনা বেশি, সেই জায়গায় রেখে দিন পাতিলেবুর খোসা। মশার উপদ্রব কমবে রাতারাতি।