কুম্ভ রাশিতে চন্দ্র-রাহু গ্রহণ যোগ, আর্থিক ক্ষতির আশঙ্কা! সতর্ক থাকতে হবে কোন তিন রাশিকে?
নিজস্ব সংবাদদাতা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ১৫
শেয়ার করুন
1
9
২৩ সেপ্টেম্বর কুম্ভ রাশিতে চন্দ্র ও রাহুর যুতিতে তৈরি হতে চলেছে ‘গ্রহণ যোগ’। জ্যোতিষশাস্ত্রের মতে, এই যোগকে শুভ বলে মনে করা হয় না। বিশেষ করে তিন রাশির জাতকদের এই সময় অর্থ ও কর্মজীবনের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
2
9
২৩ সেপ্টেম্বর চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু। ফলে চন্দ্র ও রাহুর সংযোগে গ্রহণ যোগ তৈরি হবে। জ্যোতিষের হিসাব অনুযায়ী, এই যোগের প্রভাব কয়েকটি রাশির ক্ষেত্রে আর্থিক বিষয়, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনে দেখা যেতে পারে।
3
9
কর্কট রাশি: এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে তৈরি হওয়া গ্রহণ যোগ কর্কটের অষ্টম ঘরে প্রভাব ফেলবে। ফলে আচমকা খরচ বেড়ে যেতে পারে। আর্থিক পরিকল্পনা করার সময় তাই বাড়তি সতর্কতা প্রয়োজন।
4
9
পাশাপাশি কর্মক্ষেত্রেও নিজের কাজের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অসতর্ক হলে পেশাগত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। নিজের ভাবমূর্তি নিয়েও সচেতন থাকার কথা বলা হয়েছে।
5
9
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের ক্ষেত্রেও এই সময় সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জ্যোতিষ মতে, এই রাশির ষষ্ঠ ঘরে গ্রহণ যোগ তৈরি হবে। ষষ্ঠ ঘরকে শত্রু, বাধা ও বিভিন্ন সমস্যার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়।
6
9
কর্মক্ষেত্রে বিরোধীদের নিয়ে সতর্ক থাকা দরকার। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে পরিস্থিতি যাচাই করা উচিত। বিশেষ করে টাকা-পয়সার লেনদেনের ক্ষেত্রে অন্যের উপর চোখ বন্ধ করে ভরসা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
7
9
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্যও এই সময় আর্থিক বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, কুম্ভ রাশিতে তৈরি হওয়া গ্রহণ যোগ মীনের দ্বাদশ ঘরে প্রভাব ফেলবে।
8
9
দ্বাদশ ঘরকে ব্যয়ের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। ফলে অপ্রত্যাশিত খরচ বা অর্থহানির পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও নিজের দায়িত্ব ও কাজের প্রতি মনোযোগ বাড়ানো এই সময় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
9
9
তবে মনে রাখা দরকার, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক পূর্বাভাস। বাস্তবে কোনও ব্যক্তির আর্থিক বা কর্মজীবনের পরিস্থিতি শুধুমাত্র রাশির উপর নির্ভর করে নির্ধারিত হয় না।