অনেকেই বাড়ি সাজাতে জেড, ব্যাম্বু গাছের পাশাপাশি মানি প্ল্যান্ট রাখেন। মনে করা হয় এই গাছ বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি আকর্ষিত হয়। ধনসমৃদ্ধি বাড়ে। কিন্তু আবার একই সঙ্গে এই গাছ ভুল দিকে রাখলেই হতে পারে চরম ক্ষতি! জেনে নিন বাস্তু অনুযায়ী কোন দিকে মানি প্ল্যান্ট রাখবেন না। ছবি- সংগৃহীত
2
5
উত্তর পূর্ব: বাড়ির উত্তর পূর্ব দিকে ভুলেও মানি প্ল্যান্ট রাখবেন না। এতে আর্থিক ক্ষতি হতে পারে, সম্পর্কে জটিলতা বাড়তে পারে। ছবি- সংগৃহীত
3
5
পূর্ব এবং পশ্চিম: এই দুই দিকের এক দিকে মানি প্ল্যান্ট রাখলে মানসিক চাপ বাড়ে। জীবনে অস্থিরতা বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
4
5
দক্ষিণ পশ্চিম: এই দিকটা স্থিরতা বোঝায়। কিন্তু মানি প্ল্যান্ট এদিকে রাখলে জীবনে অস্থিরতা তৈরি হয়, কেরিয়ারে উন্নতি হয় না। ছবি- সংগৃহীত
5
5
তাহলে কোন দিকে রাখবেন? বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে রাখতে পারেন মানি প্ল্যান্ট। অথবা উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব কোণেও রাখতে পারেন এই গাছ। ছবি- সংগৃহীত