কেবল শব্দের মাত্রা নিয়ন্ত্রণ নয়, ফোনের ভলিউম বাটন দিয়ে করতে পারেন এই ৭ কাজ!
নিজস্ব সংবাদদাতা
৩ জুলাই ২০২৬ ২২ : ১২
শেয়ার করুন
1
8
আজকাল স্মার্টফোনে সাধারণ তিনটি বাটন থাকে, ভলিউম বাড়ানো এবং কমানোর। এবং তৃতীয়টি ফোন লক করার। কিন্তু জানেন কি আপনার ফোনের এই ভলিউম বাটন দুটোর শব্দ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সেটা কমানো বাড়ানো ছাড়াও একাধিক কাজ আছে? কী সেগুলো? জেনে নিন। ছবি- সংগৃহীত
2
8
মোবাইলের ক্যামেরা খুলে ভলিউম বাটন একটু বেশিক্ষণ চেপে ধরে রাখলেই ছবি তোলা সম্ভব। স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনগুলোতে তো ভিডিও-ও করা সম্ভব। ছবি- সংগৃহীত
3
8
ভলিউম বাটন দিয়ে কেবল ছবি তোলা নয়, ক্যামেরা জুম ইন, জুম আউট করাও সম্ভব। এমনকী ফোকাস ঠিক করাও। ছবি- সংগৃহীত
4
8
ফোন লক, এদিকে তখনই ক্যামেরা খোলা প্রয়োজন, তাতেও আপনার রক্ষাকর্তা হতে পারে ভলিউম বাটন। বিশেষ করে রেডমির একাধিক ফোনে এই সুবিধা পাওয়া যায়। ছবি- সংগৃহীত
5
8
কোনও মিটিং বা কাজের মাঝে ফোন আসছে? সেটাকে সাইলেন্ট করতে চাইলেও ভলিউম বাটন কাজে আসে। ছবি- সংগৃহীত
6
8
অ্যালার্ম বন্ধ করতেও দারুণ উপকারী ভলিউম বাটন। ঘুমের মধ্যে হঠাৎ অ্যালার্ম বেজে উঠলে কী করে সেটা বন্ধ করবেন যদি খুঁজে না পান তবে এই বাটন ক্লিক করুন। ছবি- সংগৃহীত
7
8
এছাড়া ফোনের সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটি শর্টকাট সেট করতে পারেন। এতে দীর্ঘক্ষণ এই ভলিউম বাটন টিপে থাকলে আপনার সবথেকে পছন্দের বা ব্যবহৃত অ্যাপটি খুলে যাবে। ছবি- সংগৃহীত
8
8
একাধিক স্মার্টফোনে এই ভলিউম বাটনের সাহায্যেই গান বদলানো সম্ভব। তবে আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক স্মার্টফোনে এই সুবিধাগুলো নেই। তবে সেগুলো পেতে চান, তাহলে সেক্ষেত্রে বাটন ম্যাপার অ্যাপ ডাউনলোড করে সেটা ব্যবহার করলে ভলিউম বাটনের এই অতিরিক্ত সুবিধাগুলো পেতে পারেন।ছবি- সংগৃহীত